এক্সপ্লোর

CBI : সিবিআই তৃণমূল ‘সেটিং’ নিয়ে দিলীপ ঘোষের তত্ত্বে সমর্থন বালির নিহত তৃণমূল নেতার স্ত্রী প্রতিমা দত্তের

TMC:প্রতিমা দত্ত বলেছেন, ‘১২ বছর ধরে আমি একটা লড়াই লড়েছি।৪ মাস হল সিবিআই পেয়েছি।আদালতের নির্দেশ ৬ মাসের মধ্যে এই মামলা শেষ করতে হবে।কিন্তু ৪ মাস কেটে গেলেও সিবিআই এখনও পর্যন্ত কোনও যোগাযোগই করেনি। ’

সুনীত হালদার, আশাবুল হোসেন ও সৌমিত্র রায়, হাওড়া : সিবিআই-তৃণমূল ‘সেটিং’ নিয়ে দিলীপ ঘোষের তত্ত্বে সমর্থন বালির নিহত তৃণমূল নেতার স্ত্রী প্রতিমা দত্তের। তাঁর মন্তব্য, আমারও মনে হয় কোনও গটআপ হয়নি তো? সিবিআইয়ে হতাশ। ফের কোর্টে যাওয়ার ভাবনা প্রতিমা দত্তর। সিবিআই তৃণমূল ‘সেটিং’ নিয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) তত্ত্বে সমর্থন প্রতিমা দত্তের। তাঁর বক্তব্য, ‘শুধু দিলীপ ঘোষ নন, বিরোধীরা অনেকদিন ধরেই একথা বলে আসছেন। আমারও মনে হয় কোনও গটআপ হয়নি তো? দোষী যাঁরা, তাঁরা প্রচুর পয়সাওয়ালা, কেষ্টর মতোই সব বিত্তশালী। নারদ-সারদা তদন্তে কোনও অগ্রগতি দেখতে পেলাম না’।

বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত বলেছেন, ‘১২ বছর ধরে আমি একটা লড়াই লড়েছি, ৪ মাস হল সিবিআই পেয়েছি। আদালতের নির্দেশ ৬ মাসের মধ্যে এই মামলা শেষ করতে হবে। কিন্তু ৪ মাস কেটে গেলেও সিবিআই এখনও পর্যন্ত কোনও যোগাযোগই করেনি। এখনও পর্যন্ত সিবিআই তদন্তে আমি হতাশ, হাইকোর্টে যাব’।

২০১১ সালের ৬ মে, রাজ্যে পালাবদলের ঠিক আগে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। তদন্তভার নেয় CID। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। নিহত তপন দত্তের স্ত্রীর CBI তদন্তের দাবিতে মামলা কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে ফের কলকাতা হাইকোর্টে আসে। সেই মামলায়
চলতি বছরের ৯ জুন, CBI তদন্তের নির্দেশ দেয় আদালত। ৬ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপর থেকে প্রায় ৩ মাস হতে চলল নিহতের স্ত্রীর দাবি, এখনও পর্যন্ত শুধু FIR দায়ের ছাড়া আর কিছুই করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা!

আরও পড়ুন- ‘অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে পরিবারকে', বিচারককে হুমকি চিঠি

এদিন সিবিআই (CBI) প্রসঙ্গে আরও আক্রমণাত্মক মেজাজে মন্তব্য ছুড়েছেন দিলীপ ঘোষ। বিজেপির (BJP) সর্ব-ভারতীয় সহ সভাপতি বলেছেন, ‘কার সিবিআই দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে। আমি বিচার না পেলে বলতে পারব না?’ গত কয়েকদিন ধরেই একাধিকবার সিবিআইয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আক্রমণের সেই ঝাঁঝ বজায় রেখেই তাঁর বক্তব্য ‘কতজন নিহত বিজেপি কর্মীর পরিবারকে বিচার দিতে পেরেছি? এই প্রশ্ন তুললে কারও খারাপ লাগলে আমার কিছু করার নেই। যখন ভরসা থাকে না তখন সংস্থার বিরুদ্ধে প্রশ্ন ওঠে’।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget