এক্সপ্লোর

Sovandeb Chattopadhyay: আদানিকে আক্রমণ করলে আঁচ তো লাগবেই, মহুয়ার পাশে শোভনদেব

Mahua Moitra: টাকার বিনিময়ে মহুয়া সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের।

উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী: ফিরহাদ হাকিম, কুণাল ঘোষের পর এবার শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। টাকার বিনিময়ে আদানিদের নিয়ে প্রশ্ন তোলা অভিযোগের প্রেক্ষিতে ইস্যুতে মহুয়া মৈত্রের (Mahua Moitra) পাশে দাঁড়ালেন রাজ্যের আর এক মন্ত্রী। নিজের অবস্থানে অনড় থেকে সুর চড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদও। একই সঙ্গে দল পাশেই আছে বলে দাবি করেছেন মহুয়া।  যদিও সেই নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

টাকার বিনিময়ে মহুয়া সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। সেই নিয়ে সংঘাত লাগাতার বেড়েই চলেছে। মঙ্গলবারও বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন মহুয়া। তিনি বলেন, "আমার মাথার একটি চুলও ছুঁতে পারবে না ওরা। রাখে কেষ্ট মারে কে...।" ২ নভেম্বর সংসদের নীতি কমিটিরও মুখোমুখি হবেন  বলে জানিয়েছেন।

এই প্রেক্ষাপটে তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া না হলেও, মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কিছু না বললেও, দলের নেতা-মন্ত্রীরা একে একে মহুয়ার পাশে দাঁড়াতে শুরু করেছেন। সেই তালিকায় নয়া সংযোজন শোভনদেব। তাঁর বক্তব্য, "ভাল সাংসদ হিসেবে প্রতিষ্ঠিত নাম মহুয়া। আদানিকে আক্রমণ করলে গায়ে আঁচ তো লাগবেই। আদানিকে আক্রমণ করার অর্থ মোদিকে আক্রমণ করা। ওর ক্ষমতা আছে। বেরিয়ে আসতে পারবে।"

আরও পড়ুন: Mahua Moitra: আদানিদের নিয়ে প্রশ্ন আটকানোই কি লক্ষ্য, সাংসদপদ কি খারিজ হবে তাঁর? মুখ খুললেন মহুয়া

তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবে এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হল না কেন জানতে চাইলে শোভনদেব বলেন, "মহুয়া নিজেই বলেছে, ও একা লড়ে নেবে। কে কী বলবে, নিজের মতো করে বসে। আর শুধু অভিযোগ করলে তো হয় না, সেটা প্রমাণও করতে হবে।" এর আগে ফিরহাদের গলাতেও একি সুর শোনা গিয়েছিল। বলেছিলেন, "তৃণমূলের মুখপাত্র নি আমি, তাই দলের অবস্থান কী জানি না। তবে আমার নিজের বক্তব্য হল, যেহেতু মহুয়া এমন সব প্রশ্ন করে , যেটা মোদি সরকারকে বিপাকে ফেলে, তাই মহুয়াটে টাইট দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে।"

এদিন এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মহুয়াও জানান যে, দল ২০০ শতাংশ তাঁর পাশে রয়েছে। আগামী ২ নভেম্বর সংসদের নীতি কমিটির সামনে হাজিরা দেওয়ার কথা মহুয়ার। শীতকালীন অধিবেশন থেকে তাঁকে দূরে রাখতেই এই মিথ্যআ অভিযোগ আনা হয়েছে, তাঁর সাংসদপদ খারিজ হলে বিজেপি-র সুবিধা হবে বলেও দাবি করেন। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget