এক্সপ্লোর

Jiban Krishna Saha: 'আমরা ব্যবসায়ী পরিবারের, বছরে টার্নওভার ২ কোটি টাকা', দাবি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

TMC MLA: নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহাকে এদিন হেফাজতে চাইল না ED। ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে বড়ঞার তৃণমূল বিধায়কের।

কলকাতা : "আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন। আমাদের বছরে টার্নওভার ২ কোটি টাকা।" নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে আজ এমনই দাবি করলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। TMC MLA Jiban Krishna Saha

নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহাকে এদিন হেফাজতে চাইল না ED। ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে বড়ঞার তৃণমূল বিধায়কের। ৬ দিনের হেফাজত শেষে আজ ব্যাঙ্কশাল কোর্টে ED-র বিশেষ আদালতে তোলা হয় জীবনকৃষ্ণ সাহাকে। আদালতে তোলার আগে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। কোর্টরুমে নাটকীয় মুহূর্ত,
ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে জীবনকৃষ্ণ বলেন, "যা আছে আমার বাবা...এবং আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন। আমাদের বছরে টার্নওভার ২ কোটি টাকা। আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন। কোনওরকম তথ্যপ্রমাণ নেই। বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার। কিন্তু, আমি প্রথম থেকেই ব্যবসা করতাম। ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। রেশন ডিস্ট্রিবিউটর, রাইস মিল আছে। আলুর কোল্ড স্টোর আছে। আমরা বনেদি পরিবারের। এটা আমার ধারণা ছিল, যখন সিবিআই আমাকে ছাড়ে, মানসিকভাবে আমাকে ইডি নেবে বলে প্রস্তুত ছিলাম। কাউকে তো সিবিআইয়ের পর ইডি ছাড়েনি, ইডি নেবেই। ষড়যন্ত্র বা এনিয়ে আমি কিছু বলতে চাই না। তদন্ত চলছে, তদন্তে সহযোগিতা করব।" 

তাঁর সংযোজন, "আমি তদন্তে সহযোগিতা করছি। আমি ওখানে পুকুরে...যদি সাড়ে ৭টার সময় যায়, আমরা পুকুরের ওখানে দাঁড়িয়ে, আমরা গ্রামের ছেলে...সেখানে দাঁড়িয়ে আছি হঠাৎ করে গিয়ে যদি আমাকে ধরে, তাহলে আমি কী বলব ? সহযোগিতা করিনি ? আমি পালিয়ে যাব ? আমরা তো এমএলএ, কোথায় পালিয়ে যাব আমরা ? আমাদের যাওয়ার জায়গা কই ? স্ত্রীর অ্যাকাউন্টে ৪০ লক্ষ টাকা পেয়েছে, সেটা সাত বছরে। সেটা তো দিয়েছে, কোর্টে দেখেছেন।" সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে যাওয়ার সময় তিনি হাত জোড় করে বলেন, "তদন্তে সহযোগিতা করব। আশা করি, সব তথ্য উঠে আসবে।" 

অন্যদিকে, টাকা ফেরত চাওয়া নিয়ে ভাইরাল ভিডিয়ো পুরনো এবং বাজে বলে এদিন দাবি করেছেন জীবনকৃষ্ণ সাহা। ভাইরাল ভিডিয়োয় তৃণমূল বিধায়কের সামনে বারবার টাকা ফেরতের আর্জি জানাতে দেখা যায় এক ব্যক্তিকে। নির্বিকার মুখে জীবনকৃষ্ণ সাহাকে তাঁর কথার জবাব দিতে শোনা যায়।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget