এক্সপ্লোর

Madan Mitra On Social Media: আপাতত আর সোশাল মিডিয়ায় থাকছেন না, কারণও জানালেন মদন মিত্র

Madan Mitra On Social Media: কেন ছাড়ছেন সোশাল মিডিয়া? এর কারণ নিজস্ব স্টাইলেই দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন, ‘বেশি ফেসবুক করলে, ফেসবুকের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে বলে নির্দেশ’।

কলকাতা: আপাতত আর সোশাল মিডিয়ায় (Social Media) থাকছেন না  তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)! নিজেই এ কথা জানালেন মদন মিত্র।  আগামী ৩০ জুন পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রাম (Facebook-Instagram) ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি। কেন ছাড়ছেন সোশাল মিডিয়া? এর কারণ নিজস্ব স্টাইলেই দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন, ‘বেশি ফেসবুক করলে, ফেসবুকের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে বলে নির্দেশ’। মদন মিত্র বলেছেন, ‘অন্য কোনও কারণ নয়, দলের নির্দেশেই সোশাল মিডিয়া-ত্যাগের সিদ্ধান্ত।’

সোশাল মিডিয়া-ত্যাগ নিয়ে এদিন ঘোষণা করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন, 'আমার বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি। সোশাল মিডিয়ায় কোনও সমস্যার মুখে পড়তে হয়নি। তবে কোথাও থেকে নির্দেশ এসেছে,    মদন তুমি ফেসবুক ছেড়ে দাও। বেশি সোশাল মিডিয়া করলে তোমার ফেসলুকের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে।  তৃণমূল কংগ্রেসই আমার কাছে সব। দলের জন্যই আমার ফেসবুক, ইনস্টা লোকে দেখে। মদন মিত্র বলেও দেখে না, এমএল বলেও দেখে না। তৃণমূলের লক্ষ লক্ষ কর্মীর মতো  আমার কথা শোনে। মদন মিত্র এখন আর ফেসবুক, ইনস্টাগ্রাম করবে না। তবে কোনও প্রোগ্রাম, আন্দোলন, তৃণমূলের কোনও প্রচার হলে, আমার ডিজিটাল টিম প্রচার করবে। এর বাইরে সোশাল মিডিয়ায়  সক্রিয় দেখা যাবে না। দল যেভাবে নির্দেশ দেবে, সেভাবে চলব'।

কয়েকদিন আগে দলের শৃঙ্খলারক্ষা সংক্রান্ত বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে বিতর্ক জড়িয়েছিলেন মদন মিত্র। তৃণমূল নেতাদের বার্তা দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে, কিছু বলার থাকলে দলের ভেতরে বলতে হবে।  পার্থর এই বার্তা সম্পর্কে মদন বলেছিলেন, উনি বললেন দলের ভিতরে বলতে হবে। কিন্তু, কাকে বলব? কোথায় বলব? কোথায় পাওয়া যাবে? 

কল্যাণ-কুণাল বাগযুদ্ধের আবহে, তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায়, সবপক্ষকে বাইরে মুখ না খোলার বার্তা দেন। তা নিয়ে পরপর দু’দিন কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।   এরপর আবার মদন মিত্র ফেসবুক লাইভে কী বলবেন, তা নিয়েই বিভিন্ন মহলে জল্পনা ছড়ায়।কিন্তু, সব জল্পনায় জল ঢেলে সন্ধির বার্তা শোনা গিয়েছিল কামারহাটির কালারফুল বিধায়কের গলায়। ফেসবুক লাইভে এসে সংঘাতে ইতি টেনেছিলেন মদন মিত্র। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বন্ধু বলে সম্বোধন করেন মদন মিত্র। বললেন, ভুল করে থাকলে, তিনি ক্ষমাপ্রার্থী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মদন মন্তব্য করেছিলেন, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ ভুল করলে, তাঁর বলার অধিকার আছে। তখনই প্রশ্ন উঠেছিল, দলের কড়া বার্তার জেরেই কি মদন মিত্রর সুর নরম?

এরপর এদিন কয়েক মাসের জন্য সোশাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার কথা জানালেন তিনি। 

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget