এক্সপ্লোর

Madan Mitra : 'আজকের পর থেকে ক্রাইম হলে তার দায়িত্ব...', বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের প্রতিবাদ-মিছিলে মদনের 'গ্যারান্টি'

Belgharia Teacher Assault: বেলঘরিয়ার নেতাজিপল্লিতে প্রকাশ্য়ে মদ্যপানের প্রতিবাদ করে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে আঁকার শিক্ষক নিরুপম পালকে।

সমীরণ পাল, বেলঘরিয়া : এলাকায় শান্তি বজায় রাখা লক্ষ্য। এবার বেলঘরিয়া নন্দন নগরে শিক্ষক নিগ্রহের ঘটনার প্রতিবাদে পথে নামল শাসকদল। এদিন বেলঘরিয়া নন্দন নগরে মিছিল করেন বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, গ্যারান্টি দিতে এসেছি আজকের পর থেকে বেলঘরিয়া নন্দন নগরে কোনো ক্রাইম হলে তার দায়িত্ব তৃণমূলের। বিধায়ক ফান্ড থেকে গোটা নন্দন নগরে সিসি টিভি লাগানোর কথা বলেন তিনি। পাশাপাশি এলাকার মানুষকে পরামর্শ দেন, এলাকায় সন্দেহজনক কাউকে দেখলে পুলিশে খবর দিন। পুলিশকে রাতে টহলদারি বাড়ানোর কথা বলেন মদন।

বেলঘরিয়ার নেতাজিপল্লিতে প্রকাশ্য়ে মদ্যপানের প্রতিবাদ করে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে আঁকার শিক্ষক নিরুপম পালকে। এই প্রেক্ষাপটে প্রবল আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। 
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রকাশ্যে মদ খাওয়ার মতো অসামাজিক কাজকর্ম এলাকায় নতুন নয়। তবে ভয়ে মুখ খুলতে পারেন না অনেকেই। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপও চরমে উঠেছে। 

তীব্র আতঙ্ক ! ভয়ে দিশেহারা। পরিস্থিতি এমনই যে, মুখ খুললেই নাকি বিপদ ! স্থানীয় এক বাসিন্দা বলেছেন, "রাস্তাঘাটে আসার সুবাদে দেখি, সন্ধের পর থেকেই এই যে বিশাল একটা বাজে (পরিস্থিতি) তৈরি হয়, এগুলো প্রতিবাদ করতে যাওয়া মানে, শনিবার যে ঘটনাটা ঘটল, এই জিনিসই ঘটবে।"

শনিবার সকালে বেলঘরিয়ার নেতাজিপল্লিতে প্রকাশ্য়ে মদ্যপানের প্রতিবাদ করে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে আঁকার শিক্ষক নিরুপম পালকে। ঘুষি, লাথি, দেওয়ালে ঠেকিয়ে পিছমোড়া করে, চুলের মুঠি ধরে মার...বাদ যায়নি কিছুই। আক্রান্ত শিক্ষক বলেন, "আমি তাদের বললাম যে, এখন তোমরা কেন ড্রিঙ্ক করছো ? ওই কথা বলাতেই, ওরা আমার দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর শুরু করে। মুখে মেরেছে। বুকে মেরেছে। চোখে মেরেছে।" স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রকাশ্যে মদ খাওয়ার মতো অসামাজিক কাজকর্ম এলাকায় নতুন নয়। তবে ভয়ে মুখ খুলতে পারেন না অনেকেই। স্থানীয় এক বাসিন্দা বলেন, "অসুবিধা তো আছে দাদা আমাদের। আমাদের রাস্তাঘাটে চলতে খুবই অসুবিধা হয় এখন। ভয় লাগে। কী করব, সমাজবিরোধীদের যেভাবে আড্ডা হয়েছে এলাকায়।" গোটা ঘটনায় বেলঘরিয়ার বাসিন্দা বাপি সাহা রবিবার যা দাবি করেছেন তা আরও মারাত্মক। তাঁর দাবি, শিক্ষক প্রতিবাদ করার পরও সবকিছু ঠিক ছিল। তিনি এলাকা ছাড়তেই শিক্ষককে একা পেয়ে শুরু হয় বেধড়ক মারধর। 

এই ঘটনায় অভিযুক্ত তরুণী-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণী জেরায় দাবি করেছেন, ওই শিক্ষকই প্রথমে তাঁকে দেখে কটূক্তি করেন। 

গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপও চরমে উঠেছে। ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিল করেছে বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget