এক্সপ্লোর

Abhishek Banerjee: 'সংগ্রামের অপর নাম মমতা, তৃণমূলের ভবিষ্যৎ অভিষেক', এবার মুখ খুললেন নারায়ণ

Narayan Goswami: দলের একের পর এক নেতারা অভিষেকের হয়ে ব্যাট ধরায় রাজ্য রাজনীতি এখন সরগরম।

সমীরণ পাল, কলকাতা: কুণাল ঘোষ, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের পর এবার নারায়ণ গোস্বামী। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরলেন আরও এক তৃণমূল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেকই মুখ্যমন্ত্রী বলে যদিও ঘোষণা করেননি নারায়ণ। তবে জানিয়ে দিলেন,  ভবিষ্যতের তৃণমূল নেতার নাম অভিষেক। তৃণমূলের একের পর এক বর্ষীয়ান সাংসদ, বিধায়ক, নেতারা যেভাবে অভিষেকের হয়ে ব্য়াট ধরছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। (Abhishek Banerjee)

অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ অভিষেকের হয়ে সওয়াল করতে গিয়ে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের অপর নাম। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ১০০ শতাংশ তাঁকে নেত্রী মনে করেন। এ নিয়ে কোনও সন্দেহ, দ্বিমত নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তা নিয়ে যেমন দ্বন্দ্ব নেই, তেমনই অভিষেক ভবিষ্যতের নেতা। মুখ্যমন্ত্রী হবেন কি না, সেটা পরবর্তী প্রশ্ন, পরিস্থিতি কথা বলবে। কিন্তু ভবিষ্যতের তৃণমূল নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।" (Narayan Goswami)

দলের একের পর এক নেতারা অভিষেকের হয়ে ব্যাট ধরায় রাজ্য রাজনীতি এখন সরগরম। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতাদের এমন অবস্থান নেহাত কাকতালীয় নয় বলে মনে করছেন অনেকে। একসময় রাজনীতিতে নেতাদের বয়সের পক্ষে সওয়াল করা অভিষেক, যিনি লোকসভা নির্বাচনে প্রবীণ নেতাদের হয়ে প্রচারেও যাননি, তাঁর হয়ে সমস্বরে সকলে  সওয়াল করতে শুরু করলেন কেন, উঠছে প্রশ্ন। 

সম্প্রতি অভিষেক নিয়ে প্রথম প্রশস্তি করতে দেখা যায় কুণাল ঘোষks। অল্প সময়ের মধ্যে অভিষেক যেভাবে নিজেকে তৈরি করেছেন, দলের সংগঠনে তাঁর যে ভূমিকা, তাকে দরাজ সার্টিফিকেট দেন কুণাল। অভিষেককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে লেখেন, 'মমতাদিকে দীর্ঘদিন দেখেছি, অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারাল হচ্ছে অভিষেক। সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক'।

এর পর মুখ খোলেন সৌগত। তাঁর বক্তব্য ছিল, "অভিষেকই তো মমতার উত্তরাধিকারী! অভিষেক আগে দায়িত্ব নিয়ে ভাল কাজ করেছে। সেই জন্যই ওকে দায়িত্ব দেওয়া উচিত। দলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাঁর উপর বিশ্বাস থাকবে, তাঁরই সাংগঠনিক দায়িত্বে থাকা উচিত। অভিষেক পঞ্চায়েতের আগে যে জনজোয়ার কর্মসূচি করেছিল, তাতে যুবকরা আসেন। পঞ্চায়েত নির্বাচনে বেটার প্রার্থী পেয়েছিলাম আমরা। ফলাফলও ভাল হয়েছিল তুলনামূলক। আবার সেটা শুরু করলে ফল ভাল হবে।"

এক সময়, তৃণমূলে বিভাজনের খবর যখন তুঙ্গে, সেই সময় মমতা ছাড়া কাউকে নেতা মানেন না বলে মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন কল্যাণ। কিন্তু তিনিও অভিষেকের ভূয়সী প্রশংসা করছেন আজকাল। অভিষেক ভাল কাজ করছেন, আগামী দিনে যে তিনি প্রশাসনের মাথায় বসবেন, তা নিয়ে কোনও দ্বিধা নেই বলে মন্তব্য করেন। একযোগে সকলে অভিষেক প্রশস্তিতে নামলেন কেন, সেই নিয়ে বাড়ছে জল্পনা।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা

ভিডিও

Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো
Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget