এক্সপ্লোর

TMC News: 'মদন মিত্রর কোনো কথারই মানে নেই, মূল্যও নেই', 'দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম' কটাক্ষের জবাব সৌগতর

Madan Mitra Suagata Roy Tussle: কামারহাটির তৃণমূল বিধায়কের মন্তব্যের এদিন জবাব দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।

কলকাতা : কসবা-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই 'পুলিশ' মন্তব্য নিয়ে বাগযুদ্ধে জড়ালেন তৃণমূলের দুই বর্ষীয়ান মুখ মদন মিত্র ও সৌগত রায়। 'দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মের লেভেলে চলে গেছেন', বলে সৌগতকে কটাক্ষ করেছিলেন মদন। শুধু তা-ই নয়, নিরাপত্তারক্ষীদের দিয়ে বাজার করানোর অভিযোগও তুলেছিলেন তাঁর বিরুদ্ধে। কামারহাটির তৃণমূল বিধায়কের সেই মন্তব্যের এদিন জবাব দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।

পুলিশের ভূমিকার সমালোচনা করায় সৌগত রায়কে কটাক্ষ করেছিলেন মদন মিত্র। মদন বলেছিলেন, "দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মের লেভেলে চলে গেছেন। তাঁকে তো আমাদের মেনে চলতেই হবে। সৌগতদা কি জানেন যে, সৌগতদা-র যে সিকিউরিটি...তাঁর কাজ সৌগতদা-কে সিকিউরিটি দেওয়া। তাঁকে দিয়ে কী কী কাজ করানো হয়। চুন, পান, বাজার, খাওয়া, রান্না...তাহলে সৌগতদা-কে সিকিউরিটি দেবেন কখন ? তেমনি কলকাতা পুলিশের কী হয়েছে ? কলকাতা পুলিশ ছাত্রদের দাবি, চাকরি চুরি, মেধা, ট্যালেন্ট, কে ঘর বানিয়েছে, তারপরে ট্যাব, কার বিয়ে ভেঙে গেছে...কে কোথায় কমিশন খেয়েছে...যেখানে যাচ্ছে সেখানে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কাজ করবে কখন ? রোজ রোজ মিছিল আসছে...কলকাতা পুলিশের সারা ব্যাটেলিয়ন মিছিলে দাঁড়িয়ে আছে। কলকাতা পুলিশ যদি সময় পেত...। একবারই সময় পেয়েছিল...একদিন, ২৪ ঘণ্টা। ২৪ ঘণ্টায় সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে। কলকাতা পুলিশ আজ যা বলে, ৭৬ দিন বাদে সিবিআই তাই বলে। কলকাতা পুলিশ ওভারলোডেড। আমার মনে হয় যে, ইন্টেলিজেন্সে আরও লোক বাড়ালে ভাল হয়।"

তার জবাব সৌগত বলেন, "দ্রোণাচার্য মানে কী ? মদন মিত্রর কোনো কথারই কোনো মানে নেই, মূল্যও নেই। দ্রোণাচার্য কথাটা তো খারাপ নয়। পাণ্ডবদের শিক্ষাগুরু ছিলেন। সুতরাং ভাল। নিরাপত্তারক্ষীরা এখানে আছেন, তাঁরা বাজার করেননি কোনওদিন। আমি তো নিরাপত্তা চাইনি। নিরাপত্তা যাতে সবার থাকে সেটা বলেছি।" 

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে মারার চেষ্টা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ঘটনায় ফিরহাদ হাকিমের পর পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন সৌগত রায়।

পুলিশের ভূমিকা নিয়ে কী বলেছিলেন সৌগত ?

তিনি বলেছিলেন, "আমার মনে হয়, সমস্যা হচ্ছে এই যে আত্মসন্তুষ্টি। আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে। সুতরাং আমাদের আর কী হবে। এদিক ওদিক তো হবে না। তাই পুলিশ ভাবছে যেরকম গয়ংগচ্ছ রুটিন কাজ করি সেরকম করলে হবে।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget