এক্সপ্লোর

Abhishek Banerjee: I.N.D.I.A জোটের বৈঠকে যাচ্ছেন না অভিষেক, কাল দেখা যেতে পারে ED-র দফতরে

SSC Case: বুধবার ED-র দফতরে হাজিরা দেওয়ার কথা অভিষেকের।

কলকাতা: বিরোধী জোট I.N.D.I.A-র সমন্বয় বৈঠকে নয়, বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে যেতে পারেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ED-র তলবের জন্য জোটের সমন্বয় বৈঠকে যেতে পারছে না বলে শরদ পওয়ারকে (Sharad Pawar) অভিষেকের গরহাজিরার কথা জানিয়েও দিল তৃণমূল (TMC)। তাই কাল অভিষেক ED-র সামনে হাজির হতে পারেন বলে জল্পনা।

বুধবার ED-র দফতরে হাজিরা দেওয়ার কথা অভিষেকের। তার আগে মঙ্গলবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যাতে না করা হয়, আবেদন জানিয়েছিলেন। অভিষেকের আইনজীবী আদালতে বলেন, "এটা বিদ্বেষপূর্ণ আচরণ। কাল গ্রেফতারও করা হতে পারে।" শুধু শুধু হয়রান করা হচ্ছে বলে দাবি করেন তিনি। 

যদিও ED-র তরফে এর পাল্টা যুক্তি দেওয়া হয়। আদালতে বলা হয়, "অন্য এজলাসেও মামলা চলছে। সেখানে রিপোর্ট জমা দিতে হবে। তাই জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়। কারণ অভিযুক্ত নন অভিষেক। কিছু প্রশ্ন আছে, তাই ডেকে পাঠানো হচ্ছে।" আদালতে ED আরও বলে, "গ্রেফতার করতে কোনও সমনের দরকার নেই, চাইলে যখন ইচ্ছে করতে পারি।" গ্রেফতারির জন্য সমন পাঠানোর আশঙ্কা অমূলক বলে দাবি করেন ED-র আইনজীবী।

আরও পড়ুন: বিনিয়োগ আনতে বিদেশ সফরে মমতা, গাছ কাটা রুখতে রাস্তায় নামলেন রাজ্যপাল

এর পাল্টা অভিষেকের আইনজীবী আদালতে বলেন, "মামলা যতক্ষণ বিচারাধীন, ততক্ষণ যেন ইডি কোনও পদক্ষেপ না করে।" এই মর্মে আদালতকে নির্দেশ দিতে আবেদন জানান তিনি। এদিন বিচারপতি বলেন, "আইনজীবীর মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ করে নি ইডি। তাহলে কেন এই মামলার শেষ মুহূর্তে নতুন শব্দবন্ধ লিখতে যাব?" ED-র উদ্দেশে তাঁর বক্তব্য ছিল, "এমন কিছু নির্দেশনামার উল্লেখ করছেন, তা বিপক্ষে যেতে পারে।"

এ নিয়ে তৃণমূলের বক্তব্য "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড সোজা। যত বার ডেকেছে ED, হাজির হয়েছেন উনি। তদন্তে সাহায্য করেছেন। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।" এ প্রসঙ্গে বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "আদালতের নির্দেশে, নজরদারিতে তদন্ত হয়েছে। কাকে, কখন ডাকা হবে, তদন্তকারী সংস্থার বিষয়। কংগ্রেস এবং বামেরা বার বার দিদি-মোদি তত্ত্ব খাড়া করেছেন। তাঁদের ভূমিকা কী?" এ নিয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এড়িয়ে যাওয়ার মনোভাবই দেখিয়েছেন সবসময়। কাল হয়ত যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখাতে চাইবেন, যে জোটের চেয়েও আিনকে গুরুত্ব দিচ্ছেন।"

বুধবার I.N.D.I.A জোটের সমন্বয় বৈঠক। সেখানে উপস্থিত থাকার কথা ছিল অভিষেকেরও। কিন্তু নিয়োগ দুর্নীতিতে বুধবারই অভিষেককে তলব করেছে ED. তাই জোটের সমন্বয় বৈঠকে তাঁর যাওয়া নিয়ে প্রশ্ন উঠছিল গোড়া থেকেই। তারই মধ্যে এদিন রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক। ১৯ সেপ্টেম্বর ফের শুনানি তাঁর আবেদনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget