এক্সপ্লোর

Abhishek Banerjee : ‘নতুন তৃণমূল’, দক্ষিণ কলকাতাজুড়ে অভিষেকের ছবি-সম্বলিত রহস্যময় হোর্ডিং ; শুরু জল্পনা

New TMC : হোর্ডিং প্রসঙ্গে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে কি নজরুলের ছবি দেওয়া যাবে ?

কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরী, কলকাতা : দক্ষিণ কলকাতাজুড়ে রহস্যময় হোর্ডিং। লেখা ‘নতুন তৃণমূল’। সেখানে রয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি। নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। যদিও হোর্ডিং প্রসঙ্গে কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রতিক্রিয়া, রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে কি নজরুলের ছবি দেওয়া যাবে ?

ED’র হাতে গ্রেফতার হওয়ার পর জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল এখন CBI হেফাজতে। বিরোধীরা দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে লাগাতার বিঁধছে। আর এই অবস্থাতেই, দক্ষিণ কলকাতা জুড়ে এই হোর্ডিং। হাজরা ও রাসবিহারী মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা রয়েছে, আগামী ছ’মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়।


Abhishek Banerjee : ‘নতুন তৃণমূল’, দক্ষিণ কলকাতাজুড়ে অভিষেকের ছবি-সম্বলিত রহস্যময় হোর্ডিং ; শুরু জল্পনা

নতুন এই পোস্টার পড়েছে দক্ষিণ কলকাতায়

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টোদিকে লাগানো আরেকটা হোর্ডিংয়ে লেখা রয়েছে, মানুষ যেভাবে চায়, সেভাবেই তৈরি হচ্ছে তৃণমূল। হোর্ডিংয়ে ছবি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হোর্ডিংয়ে লেখা ‘নতুন তৃণমূল’ এই শব্দবন্ধ।

আরও পড়ুন ; গরুপাচারকারীদের সঙ্গে কেন কথা বলতেন সায়গল ? জেরা সিবিআই-র

এনিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কারণ, বামফ্রন্ট আমলে শোনা যেত, ‘বামফ্রন্টের বিকল্প- উন্নততর বামফ্রন্টে’র কথা। আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা...নতুন তৃণমূল ! যা নিয়ে ফের একবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভেদের জল্পনা উস্কে দিয়েছে বিরোধীরা।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলছেন, গ্রামে পোস্টার পড়ে, যাত্রা-পার্টি আসছে, অভিষেক আসছে। নতুন বোতলে পুরনো মদ। তৃণমূলের নীতির কোনও পরিবর্তন হতে পারে ? লুঠেরার পার্টি। পিসির কন্ট্রোল বেশি হবে, না ভাইপোর ?

কী বলছে তৃণমূল ?

এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, অভিষেক তো বলেছেই উন্নততর তৃণমূল চাই। তাঁর বক্তব্যকে ধরে কোনও উৎসাহী তৃণমূলকর্মী পোস্টার দিয়েছে। রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে কি নজরুলের ছবি দেওয়া যাবে ?

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তৃতীয়বার জয়ের প্রথম বর্ষপূর্তির দিন, ফেসবুক পোস্টে সেই ঘোষণাই করেছিলেন কুণাল ঘোষ। এ’নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ‘নতুন তৃণমূল’ হোর্ডিং ঘিরে নতুন করে জল্পনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget