এক্সপ্লোর

TMC News: নিরাপত্তা নিয়ে সংশয়ে প্রাক্তন কাউন্সিলররা ? 'ঋতব্রত-তৃণমূল'- এর বৈঠকে আলোচনা ?

Ex TMC Councilor Meeting: বিধানসভায় তৃণমূল এখন আড়াআড়ি ভাগ হয়ে গেছে। একদিকে 'ঋতব্রত-তৃণমূল' আরেকদিকে 'কালীঘাট-তৃণমূল'।

কলকাতা : শনিবার কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের নিযে বৈঠকে বসেছিলেন 'ঋতব্রত-তৃণমূল'-এর নেতারা। সূত্রের খবর, সেখানে তারক সিং, ফৈয়াজ খান, অনন্যা বন্দ্যোপাধ্যায়রা প্রশ্ন তোলেন, প্রাক্তন কাউন্সিলররা অহেতুক হেনস্থার শিকার হচ্ছেন। এবিষয়ে বিধানসভায় কেন সরব হচ্ছেন না? সূত্রের খবর, পুলিশের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন সন্দীপন সাহা, আখরুজ্জামানরা। 

বিধানসভায় তৃণমূল এখন আড়াআড়ি ভাগ হয়ে গেছে। একদিকে 'ঋতব্রত-তৃণমূল' আরেকদিকে 'কালীঘাট-তৃণমূল'। ভাঙনের আঁচ পড়েছে ছোট লালবাড়িতেও। একের পর এক তৃণমূল কাউন্সিলর পদ ছাড়ার পর, কলকাতা পুরসভায় এখন প্রশাসক বসানো হয়েছে। এই আবহে শনিবার কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের নিযে বৈঠকে বসেছিলেন 'ঋতব্রত-তৃণমূল'-এর নেতারা। সূত্রের খবর, সেখানে তারক সিং, ফৈয়াজ খান, ক্রিশ্চিনা বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়রা প্রাক্তন কাউন্সিলরদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। 

বিজেপি নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবির ভাই

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের বহু কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। নানা ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের। সূত্রের খবর, শনিবারের বৈঠকে প্রাক্তন কাউন্সিলরদের একাংশ এনিয়ে প্রশ্ন তোলেন। মন্ত্রী জাভেদ খান, যিনি 'ঋতব্রত তৃণমূল'-এর গঠিত জাতীয় কর্মসমিতির সাধারণ সম্পাদক, তাঁর ছেলে ফৈয়াজ খান বলেন, প্রাক্তন কাউন্সিলররা যাতে অহেতুক হেনস্থার শিকার না হন, সেটা নিশ্চিত করতেই এখানে আসছেন। তাঁদের বিষয়ে কী ভাবছেন? প্রাক্তন কাউন্সিলররা বলেন, যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। কিন্তু ভোটের পর তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন পুরনো মামলা দেওয়া হচ্ছে কেন? সেগুলো নিয়ে বিধানসভায় কেন সরব হচ্ছেন না? 

প্রাক্তন কাউন্সিলররা আরও বলেন, তৃণমূলের পার্টি অফিস দখল করা হচ্ছে, নেতাদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, ডিম ছোড়া হচ্ছে। কোনও অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হোক, গ্রেফতার করা হোক। কিন্তু এভাবে হেনস্থা কেন করা হচ্ছে? সূত্রের খবর, সন্দীপন সাহা, আখরুজ্জামানরা আশ্বাস দেন, তাঁরা এবিষয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন। শনিবার তপসিয়ার বোট ক্লাবের বৈঠকে উপস্থিত ছিলেন ৪ জন বিধায়ক ও ৪৭ জন প্রাক্তন কাউন্সিলর। 

এই পুরো বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, 'তৃণমূল দল আছে কি? দ্রোহ-বিদ্রোহ এসবের কোনও অর্থ নেই। আমরা প্রথম থেকেই বলে আসছি তৃণমূল চলে যাবার পর তৃণমূল নামক দলটি শেষ হয়ে যাবে এবং তথাকথিত তৃণমূলীরাই তৃণমূলকে মারবে। যাঁরা ভাগ পায়নি...অসন্তোষ ছিল তৃণমূল কাউন্সিলরের প্রতি... মারছে এখন ধরে।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget