এক্সপ্লোর

South 24 Parganas:পানীয় জলের দাবিতে অবরোধকারীদের মারধরের অভিযোগ, কাঠগড়ায় TMC পঞ্চায়েত প্রধানের স্বামী

Drinking Water Agitation: স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় নতুন পানীয় জলের সংযোগ দেওয়ার কারণে বেশ কিছু এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে।

জয়ন্ত রায়, বজবজ: পানীয় জলের (Drinking Water) দাবিতে পথ অবরোধ। আর সেই অবরোধ ঘিরে পুলিশের সামনেই মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ (Budge Budge) ব্লকে। অভিযোগের তির তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

পুলিশের সামনেই মারধরের অভিযোগ: দক্ষিণ ২৪ পরগনার বজবজ ব্লকের অধীনস্থ বজবজ থানার অন্তর্গত উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় নতুন পানীয় জলের সংযোগ দেওয়ার কারণে বেশ কিছু এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। মল্লিকপাড়া, পোকপাড়ি এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দেওয়ায় স্থানীয় মানুষজন বাঁশ দিয়ে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে। অভিযোগ সেই সময়ে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শেখ সাইদুল এবং তাঁর অনুগামীরা মারধর করে অবরোধ তুলে দেয়। পুলিশের সামনেই গোটা ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।

কী জানালেন অভিযুক্ত?

যদিও শেখ সাইদুল তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ‘জলের সঙ্কট কিছু কিছু এলাকায় আছে একথা ঠিক। তবে আমি অবরোধকারীদের মারধর করিনি। একটি অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দেওয়া নিয়েই ঝামেলা হয়। স্থানীয়রা স্পষ্ট জানিয়েছেন, বিকেলের মধ্যে বিকল্প পানীয় জলের ব্যবস্থা না করা হলে, বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

আগেও পানীয় জলের সঙ্কটে অবরোধ: ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। আর গরম পড়তে না পড়তেই পানীয় জলের সঙ্কটের ছবি। এর আগে চলতি বছর জানুয়ারি মাসে উত্তর ২৪ পরগনায় পানীয় জলের দাবিতে পথে নামেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ ছিল, কল থাকলেও তাতে জল নেই। বহুদূর থেকে জল নিয়ে আসতে হয় এলাকাবাসীকে। পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে পর্যন্ত এলাকার মানুষ বহুবার অভিযোগ করেছেন বলে জানিয়েছিলেন। ঘটনাটি ঘটে বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জের সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এলাকায়। সান্ডেলবিল পঞ্চায়েতের তিনটি গ্রামের তথা ১৩ নম্বর স্যান্ডেলবিল ১৪ নম্বর আম্বেরিয়াসহ প্রায় ৫ হাজার মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন। কিন্তু কোনও কাজ না হওয়ায় বিক্ষোভ দেখান মহিলারা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Kolkata House Collapse: পিকনিক গার্ডেনে ভাঙল বেআইনি বাড়ির একাংশ, গ্রেফতার ২

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget