এক্সপ্লোর

Paschim Bardhaman: ভাঙচুর অন্ডালের তৃণমূল পার্টি অফিসে, নেপথ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব? তুঙ্গে জল্পনা

TMC Inner Clash: দুর্গাপুরের অন্ডালে খাস কাজোড়াতে ভাঙচুর তৃণমূলের পার্টি অফিস, তীব্র উত্তেজনা এলাকায়। অভিযোগ, দলীয় কোন্দলের জেরেই এই ঘটনা। আঙুল উঠেছে তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কালোবরণ মন্ডল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

মনোজ বন্দোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:দুর্গাপুরের (durgapur) অন্ডাল (Andal) খাস কাজোড়াতে ভাঙচুর তৃণমূলের (TMC Party Office) পার্টি অফিস, তীব্র উত্তেজনা এলাকায়। অভিযোগ, দলীয় কোন্দলের (In fighting) জেরেই এই ঘটনা। আঙুল উঠেছে তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কালোবরণ মন্ডল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দুপক্ষকে বাগে আনতে রীতিমতো বেগ পেতে হয় তাদের।

কী হয়েছিল? 
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধেয়। দলের একাংশ জানিয়েছেন, অন্ডালের খাস কাজোড়ার একটি জায়গায় সদ্য নিযুক্ত অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কালোবরণ মন্ডলকে সম্বর্ধনা দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু দলের ব্লকের সহ-সভাপতি মলয় চক্রবর্তী ও তাঁর অনুগামীদের সেই সম্বর্ধনা সভায় ডাকা হয়নি বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। কথা কাটাকাটি থেকেই আচমকা তৃণমূল কর্মীদের একাংশ অন্ডালের খাস কাজোড়া পার্টি অফিসে ভাঙচুর শুরু করে দেয়। দলীয় কার্যালয়ের টেবিল চেয়ার ফেলে দিয়ে ব্যাপক তান্ডব চালান তাঁরা, প্রাথমিক ভাবে এমনই শোনা গিয়েছে।  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ, সামাল দেওয়ার চেষ্টা করে দুই পক্ষকে। তৃণমূল কংগ্রেসের অন্ডাল ব্লকের সহ-সভাপতি মলয় চক্রবর্তীর অভিযোগ, কালোবরণ মন্ডল নিজে দাঁড়িয়ে থেকে এই পার্টি অফিস ভাঙচুরে মদত দিয়েছিলেন তাঁর অনুগামীদের। যদিও তাঁর অভিযোগের পাল্টা ব্যাখ্যাও শোনা গিয়েছে। সব মিলিয়ে শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের ছবিটাই ফের নগ্ন, মনে করছেন স্থানীয়রা। গোটা বিষয়টির জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্ডালের খাস কাজোড়া এলাকায়। জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য় এখনও এই নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে ঘটনা ঘিরে আক্রমণ শানিয়েছে বিজেপি। পদ্মশিবিরে বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের অভিযোগ, এইসবের জন্যই রাজ্য পিছিয়ে পড়েছে। কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমোকেও। ঘটনাচক্রে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হালেই দাবি করেছিলেন, তাঁর দলে কোনও দ্বন্দ্ব নেই। সবটাই বিরোধী শিবির ও মিডিয়ার তৈরি করা। কিন্তু এই ভাঙচুরের ঘটনায় সেই দাবির বাস্তবতাও প্রশ্নের মুখে। 

নতুন নয় অভিযোগ...
গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলে নতুন নয়। গত অগাস্টেই যেমন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক বার্তা দিয়েছিলেন ইসলামপুরের তৃণমূলের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। বলেছিলেন, "আমি একজন এমএলএ, আমার বিরুদ্ধে লড়ার জন্য অন্য গ্রুপকে দাঁড় করাচ্ছেন।'' ব্লক সভাপতিকে না সরালে কার্যত দল ছাড়ারও হুমকি দেন তিনি। ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে বিধায়কের এমন বার্তায় সেই সময় হইচই পড়ে গিয়েছিল। তা ছাড়াও প্রায়ই ছোট-বড় এমন বহু ঘটনার কথা শোনা যায়। 
এবার একেবারে তাণ্ডব পার্টি অফিসে।

আরও পড়ুন:'অপমানের আক্রোশেই অতনুকে খুন', সিআইডি-র কাছে দাবি সত্যেন্দ্র-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget