এক্সপ্লোর

Ritabrata Banerjee: ঋতব্রতকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল, জহরের ছেড়ে যাওয়া জায়গায় পছন্দ একদা বাম নেতাকেই

Rajya Sabha: অনৈতিক কাজের অভিযোগে ২০১৭ সালে ঋতব্রতকে বহিষ্কার করে সিপিএম। 

কলকাতা: বামেদের দ্বারা বিতাড়িত নেতাকে ফের রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। রাজ্যসভার প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়কে মনোনীত করল তৃণমূল। পাঁচ বছর পর ফের সিপিএমের বহিষ্কৃত নেতাকে রাজ্যসভায় পাঠাচ্ছে জোড়াফুল শিবির। তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত। জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন, ঋতব্রতকে প্রার্থী করল তৃণমূল। শনিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছে তারা। (Ritabrata Banerjee)

আর জি কর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন জহর সরকার। তাঁর ছেড়ে যাওয়া জায়গায় ঋতব্রতকেই পছন্দ তৃণমূলের। সেই মতো রাজ্যসভা উপনির্বাচনে তাঁকে প্রার্থী করা হল। পাটিগণিতের হিসেবে ঋতব্রতর জয় একরকম নিশ্চিত। আগামী ২০ ডিসেম্বর রাজ্যসভার উপনির্বাচন। অনৈতিক কাজের অভিযোগে ২০১৭ সালে ঋতব্রতকে বহিষ্কার করে সিপিএম। (Ritabrata Banerjee)

এক সময় বামেদের সাংসদ হিসেবেও রাজ্যসভায় জায়গা পান ঋতব্রত। শোনা যেত, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের 'ব্লু আইড বয়' ছিলেন তিনি। কিন্তু ২০১৭ সালে সিপিএম তাঁকে বহিষ্কার করে। দল থেকে বিতাড়িত হলেও, ২০২০ সাল পর্যন্তও সাংসদ ছিলেন ঋতব্রত। ২০২০ সালেই তৃণমূলে যোগ দেন। সেই থেকে জোড়াফুল শিবিরের শ্রমিক সংগঠন এবং উত্তরবঙ্গে কাজ করতেন। তাঁকেই এবার পুরস্কৃত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ঋতব্রতর মনোনয়নে সন্তোষ প্রকাশ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই স্বীকৃতির যোগ্য। দলে অক্লান্ত পরিশ্রম করেছেন, সংগঠনকে মজবুত করেছেন। সময় লাগলেও নিষ্ঠা, কঠোর পরিশ্রমের পুরস্কার পাওয়া যায়'।

তৃণমূল রাজ্যসভায় তাঁকে মনোনীত করার পর এবিপি আনন্তে প্রতিক্রিয়া জানান ঋতব্রত। বলেন, "আমাদের সর্বময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  উদ্দেশে একটা কথাই বলতে চাই, 'তব চরণে নত মাথা'। উনি যে সুযোগ আমাকে দিয়েছেন, নিশ্চিত ভাবে দায়িত্ব পালন করতে চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই।" বাম আমলের পর তৃণমূল জমানাতেও রাজ্যসভার সাংসদ? ঋতব্রত বলেন, "পারফর্ম্যান্স কথা বলে। আগে যখন সাংসদ ছিলাম, নামের পাশে PRS লিখলে, পারফর্ম্যান্স দেখতে পাবেন। আগে ছ'বছর সাংসদ ছিলাম। কত তর্কে অংশ নিয়েছি, কত প্রশ্ন করেছি, তা সকলের সামনে রয়েছে। আমি সবটুকু দিয়ে চেষ্টা করব।"

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, "ঋতব্রত আদর্শ সাংসদ। রাজ্যসভায় অত্যন্ত ভাল পারফর্ম্যান্স ছিল। তৃণমূলেও দক্ষতার সঙ্গে সাংগঠনিক কাজকর্ম ভালভাবে করেছে। যোগ্য প্রার্থী হিসেবেই ঋতব্রতর নাম চূড়ান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।"

ঋতব্রতর মনোনয়নে প্রতিক্রিয়া জানিয়ে বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "তৃণমূল প্রমাণ করল যে, দুর্নীতিগ্রস্ত লোক, যাদের অন্য দল বিতাড়ন করে, তারাই তাদের সম্পদ। আর কোন জায়গা দিলেন, না জহর সরকারের! এর মধ্যে দিয়েই তৃণমূলের আদর্শ, রাজনীতির মধ্যে লাইন টানা যায়।" রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য যদিও এ নিয়ে কিছু বলতে চাননি। তাঁর মতে, তৃণমূল কাকে মনোনীত করবে, সেটা তাদের ব্যাপার। তবে রাজ্য থেকে একজন রাজ্যসভায় যাচ্ছেন, তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শমীক।

সেরা শিরোনাম

Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget