এক্সপ্লোর

Sougata Roy : খোদ তৃণমূল সাংসদেরই ভরসা নেই পুলিশের ওপর ! সৌগত রায়ের মন্তব্যে বিতর্ক

শুধু পুলিশের (Police) উপর নির্ভর করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। পুলিশি নিরাপত্তা নিয়ে কার্যত প্রশ্ন তোলেন সৌগত রায় (Sougata Roy)। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : খোদ তৃণমূল (TMC) সাংসদেরই ভরসা নেই পুলিশের ওপর। বরানগরের অনুষ্ঠানে সৌগত রায়ের বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। শুধু পুলিশের (Police) উপর নির্ভর করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। পুলিশি নিরাপত্তা নিয়ে কার্যত প্রশ্ন তোলেন সৌগত রায় (Sougata Roy)। 

ভাইরাল ভিডিওতে দমদমের সাংসদকে বলতে শোনা যায়, 'শুধু পুলিশের উপর নির্ভর করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। তাই রক্ষীবাহিনীকে শুভেচ্ছা জানতে চাই।' যা নিয়ে সৌগত রায় ও রাজ্যের শাসকদলকে নিশানা শানিয়েছে বিরোধীরা। সিপিএম নেতা তণ্ময় ভট্টাচার্য বলেছেন, 'মাননীয় সাংসদ কী অস্বীকার করতে পারবেন, পুলিশকে যদি কাজ করার স্বাধীনতা দেওয়া হয়, যদি রাজনৈতিক রং না দেখে পুলিশকে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাড়পত্র দেওয়া হয়, যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নেয়, তাহলে পুলিশ কিন্তু অনেকটাই করতে পারে।'

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের সময় থেকেই বারবার পুলিশের ভূমিকা নিয়ে সরব রাজনীতিবিদরা। বিরোধীদের যেমন অভিযোগ, রাজ্যের প্রশাসন পুলিশকে বিভিন্ন অনৈতিক কাজ করতে ব্যবহার করছে, তেমন খোদ শাসক দলের নেতাদের ক্ষোভ থেকেও বাদ যাননি পুলিশকর্মীরা। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) অশান্তি নিয়ে পুলিশকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য় করেছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। শাসক বিধায়কের এই মন্তব্য়কে অবশ্য় আইওয়াশ বলেই মনে করছিলেন বিরোধীরা। তাদের বক্তব্য়, একথা বলে আসলে পুলিশকেই বলির পাঁঠা করতে চাইছে তৃণমূল।

তৃণমূল বিধায়ক তাপস রায় বলেছিলেন, 'ভোটের আগে এবং পরে যে ঘটনা ঘটল, তাতে পুলিশ যদি সক্রিয় থাকত, যদি সতর্ক থাকতো, তাহলে অনেক কিছু, এই মৃত্যু, ঘটনা এড়ানো যেত।' যে প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'পুলিশ কি বলির পাঁঠা। পুলিশের ঘাড়ে বন্দুক রেখে লাভ নেই। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি তাঁর বিরুদ্ধেই বলুন। না কি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধেই বলতে চাইছেন। এ তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার।' সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন, 'পুলিশের ঘাড়ে বন্দুক রেখে তৃণমূল চালাচ্ছেন। কদিন তো তৃণমূল পুলিশের বন্দুক নিজের ঘাড়ে নিয়ে চালাচ্ছিল। পুলিশকে বুঝতে হবে, আইপিএস অফিসারকে বুঝতে হবে, আইএএস অফিসারকে বুঝতে হবে। ফেঁসে গেলে কেউ কারও নয়।'

আরও পড়ুন- ৩ দিনে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু বর্ধমান মেডিক্যালে, ডেঙ্গি-ম্যালেরিয়া উদ্বেগের মাঝে আতঙ্ক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Durga Pujo Weather Updates: পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget