এক্সপ্লোর

Kunal Ghosh On Abhijit Gangopadhyay : 'রাজনীতি করুন খোলাখুলি', বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে ঝাঁঝাল আক্রমণ কুণালের

'আপনার চেয়ারের মিসইউজ করে আপনি বাংলায় বিজেপি, সিপিএম আর কংগ্রেস - এদের হাত শক্তিশালী করছেন', কুণালের আক্রমণ ।

কৃষ্ণেনদু অধিকারী, ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায়, কলকাতা : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ( Abhishek Banerjee ) এবং কুন্তল ঘোষকে ( Kuntal Ghosh )দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে বৃহস্পতিবার হাইকোর্টে মন্তব্য় করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ( Abhijit Gangopadhyay ) । তারপরই তাঁর বিরুদ্ধে ঝাঁঝাল আক্রমণ শানায় তৃণমূল ( TMC ) । বিচারপতি গঙ্গোপাধ্য়ায় অভিষেককে টার্গেট করছেন বলে সরব হন কুণাল ঘোষ ( Kunal Ghosh ) । 

'চেয়ারের মিসইউজ' বললেন কুণাল

'আপনি অভিষেক ব্যানার্জিকে টার্গেট করে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে নিয়েছেন এবং আপনার চেয়ারের মিসইউজ করে আপনি বাংলায় বিজেপি, সিপিএম আর কংগ্রেস - এদের হাত শক্তিশালী করছেন। যে সিপিএম অমিতাভ লালা, বাংলা ছেড়ে পালা বলেছিল, আপনি তো তাদের দলের লোক।' বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন কুণাল ঘোষ। 

হাইকোর্টের এজলাসে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম টেনে আনায় এবার বিচারপতিকে কড়া ভাষায় নিশানা করলেন কুণাল ঘোষ! নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। কখনও তিনি মন্তব্য় করেছেন, আরও অনেক ধেড়ে ইঁদুর ধরা পড়বে! কখনও তিনি বলেছেন, আসল অপরাধী কে সবাই জানে।

বৃহস্পতিবার কুন্তল ঘোষের অভিযোগ প্রসঙ্গে, তিনি এজলাসে বলেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র। এই প্রেক্ষাপটেই বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে ঝাঁঝাল আক্রমণ শানিয়েছে তৃণমূল। 

চেয়ারের অপব্যবহার করছেন কেন, প্রশ্ন তুললেন কুণাল

তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'আরে ভাই, বিজেপি সিপিএম আর কংগ্রেসের কথাই যদি বলবেন, চেয়ারটাকে অপমান করছেন কেন, চেয়ারের অপব্যবহার করছেন কেন। ছেড়ে এসে বলেছিলেন না, টুলে দাঁড়িয়ে বক্তৃতা করবেন, রাজনীতি করুন! রাজনীতি করুন খোলাখুলি!'

তৃণমূল বনাম বিচারপতি লড়াই নতুন নয়। তবে তা এই পর্যায়ে কখনও পৌঁছোয়নি। ডিসেম্বর মাসে, নিয়োগ দুর্নীতির মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কিছু দালাল, যারা মুখপাত্র বলে পরিচিত, তারা আদালতের নামে যা ইচ্ছে বলছে! বলছে, নিয়োগ হলেই, আদালতে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসছে। আদালত কি এগরোল নাকি যে এলেই স্থগিতাদেশ পেয়ে যাবে? এরপরই সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ শানান কুণাল ঘোষ।  

অপরূপা পোদ্দারের ট্যুইট

 শুধু কুণাল ঘোষ নন, তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও ট্য়ুইট করে বলেছেন, ' মাননীয় অভিজিৎ বাবু,আপনি ভাববেন না যে আপনার বাড়িতে পোষ্টার পড়বে,আপনাকে আমরা হাইলাইট করব না,পারলে আপনি ২০২৪ ডায়মণ্ড হারবার অথবা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ান.....তখন বুঝবেন কত ধানে কত চাল! '

 

সেরা শিরোনাম

Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget