এক্সপ্লোর

TMC Vijaya Sammilani : ১০ দিনে রাজ্যে ৫০০ বিজয়া সম্মিলনী করছে তৃণমূল ! উদ্বোধনে মুখ্যমন্ত্রী, আপনার এলাকায় কবে

TMC : দুর্নীতিকাণ্ডে গ্রেফতারি-টাকা উদ্ধারের মতো ঘটনায় যে দলের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে, তা স্বীকার করে নিয়েছেন অনেক শাসক নেতাই! 

অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, কলকাতা : দুর্গাপুজো ( Durga Puja 2022 ) মানেই বঙ্গদেশে মহোৎসব । সেই সঙ্গে বিরাট এক মিলন ক্ষেত্র। আর বিশাল এই জন সমাগমকে জনসংযোগের হাতিয়ার করছে তৃণমূল - বিজেপি ( TMC - BJP ) দুপক্ষই। সামনেই পঞ্চায়েত ভোট ( Panchayet Poll ) । আর সেই কথা ভেবে পুজোর পর বিজয়া সম্মিলনীকেই ( Shuvo Bijaya ) হাতিয়ার করছে তৃণমূল। ১০ দিনে ৫০০টিরও বেশি বিজয়া সম্মিলনী করার উদ্যোগ নিয়েছে শাসকদল। নিজের বিধানসভা এলাকায় বিজয়া সম্মিলনীতে অংশ নেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।

নিয়োগ দুর্নীতি ( Bengal Recruitment Scam ) থেকে গরুপাচার, কয়লাপাচার, গত কয়েকমাসে একাধিক মামলার তদন্তে সক্রিয় CBI, ED’র মতো কেন্দ্রীয় সংস্থা। উদ্ধার হওয়া কোটি কোটি টাকা ও গয়নার ছবি দেখে হতভম্ব বাঙালি! পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল কিংবা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য একাধিক হেভিওয়েট এখন কেন্দ্রীয় এজেন্সির জালে। যা নিয়ে আক্রমণাত্মক বিরোধীরা। 

 ভাবমূর্তি উদ্ধারে নজর 

দুর্নীতিকাণ্ডে গ্রেফতারি-টাকা উদ্ধারের মতো ঘটনায় যে দলের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে, তা স্বীকার করে নিয়েছেন অনেক শাসক নেতাই!  এই অবস্থায় বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট রয়েছে।  তার আগে দলের ভাবমূর্তি মেরামত করতে এবং জনসংযোগ বাড়াতে সূত্রের খবর, বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে একদিকে পঞ্চায়েত ভোটের আগে দলে আদি -নব্য সব স্তরের কর্মীদের এক ছাতার তলায় নিয়ে আসা এবং অন্যদিকে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে জনসংযোগ নিবিড় করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। 

তৃণমূল সূত্রে খবর, দলের পুরনো কর্মীদের তালিকা তৈরি করে তাঁদের আমন্ত্রণ ও সম্বর্ধনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এরইসঙ্গে বিরোধীদের বক্তব্যকে অপপ্রচার আখ্যা দেওয়া ও মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরারও নির্দেশ দিয়েছে দল। 

মেয়র পারিষদ তারক সিংহ বলেন, ' বিজয়া সম্মীলনী করব। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে, ষাড়ের গুঁতোয় লোক মরলেও আমাদের দায়, বারবার বারণ করা সত্ত্বেও জলে নেমে মৃত্যু হলে তাও আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে মানুষকে বোঝাতে হবে,  প্রতিবাদ করা হবে' 

উত্তীর্ণয় বিজয়া সম্মিলনী
১৩ই অক্টোবর আলিপুরের উত্তীর্ণয় বিজয়া সম্মিলনী করবেন মুখ্যমন্ত্রী। জোরকদমে চলছে তার প্রস্তুতি। এদিন যাদবপুর বিধানসভা এলাকায় বিজয়া সম্মিলনী করে তৃণমূল। অন্যদিকে বেহালার শরদ সদনে, বেহালা পশ্চিম কেন্দ্রের বিজয়া সম্মিলনী নিয়ে প্রস্তুতি বৈঠক সারে তারা। এই এলাকার বিধায়ক, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। তৃণমূল সূত্রে খবর, এই অবস্থায় বিধানসভা এলাকার বাকি নেতা ও জনপ্রতিনিধিদের বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে।   

বিজেপির বিজয়া সম্মিলনী
একই ভাবে বিজয়া সম্মিলনী করেই  জনতার কাছাকাছি পৌঁছতে চাইছেন বিজেপি নেতারা। জেলায় জেলায় শুরু হয়েছে বিজেপির বিজয়ার সমাবেশ। মঙ্গলবার  দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপির বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget