এক্সপ্লোর

TMC : চিড়িয়াখানা জমজমাট! ভিড়ে ভিড়াক্কার ভিক্টোরিয়া, একুশের সমাবেশের সঙ্গে কলকাতা বিভিন্ন জায়গা ঘুরলেন তৃণমূল কর্মী, সমর্থকরা

Kolkata News : আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, বৃহস্পতিবার, সকাল ১০ টার মধ্যেই ১৫ হাজার দর্শক ঢুকেছেন। একই ছবি দেখা গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালেও।

অতসী মুখোপাধ্যায়, কলকাতা : চিড়িয়াখানা (Alipore Zoo) জমজমাট! ভিড়ে ভিড়াক্কার ভিক্টোরিয়া (Victoria Memorial)। একুশের সমাবেশে (TMC Martyrs Day) যোগ দিতে আসা তৃণমূল কর্মী, সমর্থকরা ঘুরে দেখলেন কলকাতা বিভিন্ন জায়গা। শহিদ সমাবেশের পাশাপাশি কলকাতাকে (Kolkata) উপভোগ করলেন এঁরা।

একুশের সমাবেশ। তৃণমূলের শহিদ দিবস উপলক্ষ্যে গন্তব্য ধর্মতলা। তাই কোচবিহার থেকে কাকদ্বীপ-সব পথ এসে মিশেছে কলকাতায়। নেত্রীর বার্তা শুনতে আসা মানুষের জমায়েতে গিজগিজ করছে কলকাতা। নেত্রীর বার্তা শুনতে আসা মানুষের জমায়েতে গিজগিজ করছে কলকাতা। কিন্তু অনেকেরই এ শহরে আসা প্রথমবার। আগে কখনও ঘুরে দেখার সুযোগ হয়নি কলকাতার আনাচকানাচ।

বৃহস্পতিবার একুশের সমাবেশে যোগ দেওয়ার আগে অনেকেই ভিড় জমালেন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে আলিপুর চিড়িয়াখানায়। পরিস্থিতি এমন হয়, টিকিট কাউন্টারের সামনে ভিড় সামাল দিতে মাইকে ঘন ঘন ঘোষণা করতে শোনা যায়। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, বৃহস্পতিবার, সকাল ১০ টার মধ্যেই ১৫ হাজার দর্শক ঢুকেছেন। একই ছবি দেখা গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালেও। একুশের সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিয়েই এসেছিলেন অনেকে। সবমিলিয়ে একুশের সমাবেশের পাশাপাশি কলকাতাকে দিনভর উপভোগ করলেন সকলে।

কলকাতা ভ্রমণের পর তৃণমূলনেত্রীর বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ভিড়ে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল কর্মী, সমর্থকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বক্তার বক্তব্য তাঁরা শোনেন বৃষ্টিতে ভিজতে ভিজতেই। যে প্রসঙ্গে পরে বক্তব্য রাখার সময় তৃণমূলনেত্রী কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাড়ি গিয়ে গরম জলে স্নান সারতে। ঘাসফুল শিবিরের একাধিক কর্মসূচি জানানোর পাশাপাশি কর্মী-সমর্থকদের বাড়ি ফিরে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতেও পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

এদিকে, একুশের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়ির (Puffed Rice) মতো সাধারণের খাবারেও জিএসটি বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে তুলোধনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

আরও পড়ুন- 'সোশাল মিডিয়ায় দেখলাম শুভেন্দু অধিকারী ২১ জুলাইয়ের সভা দেখছিলেন' খোঁচা অভিষেকের

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget