এক্সপ্লোর

Kunal Ghosh: 'কাল সবাই সাবধানে বেরোবেন, বিজেপির থেকে দূরে থাকবেন,' আক্রমণ কুণালের

Kunal On Suvendu: 'তারিখ ঘোষণা করে মৃত্যু ডেকে আনছে, বিজেপির থেকে সবাই দূরে থাকবেন'। শুভেন্দুর ২১ ডিসেম্বর হুঙ্কার নিয়ে পাল্টা আক্রমণে কুণাল ঘোষ।

কলকাতা: ১২, ১৪-র পর কাল শুভেন্দুর '২১ ডিসেম্বর' সাসপেন্স। 'কাল সবাই সাবধানে বেরোবেন, বিজেপির থেকে দূরে থাকবেন'। শুভেন্দুর (Suvendu Adhikari) ২১ ডিসেম্বর হুঙ্কার নিয়ে আক্রমণে কুণাল ঘোষ (Kunal Ghosh)। '১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু। ১৪ ডিসেম্বর কম্বল নিতে গিয়ে নিরীহদের মৃত্যু। কাল সবাই সাবধানে বেরোবেন, বিজেপির থেকে দূরে থাকবেন। 'তারিখ ঘোষণা করে মৃত্যু ডেকে আনছে, বিজেপির থেকে সবাই দূরে থাকবেন'। শুভেন্দুর ২১ ডিসেম্বর হুঙ্কার নিয়ে পাল্টা আক্রমণে কুণাল ঘোষ।                                              

ঠিক কী বলেছেন কুণাল ঘোষ? 

এদিন কুণাল ঘোষ বলেন, "সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যু হল। ১৪ তারিখ দেখলাম কম্বল দিতে গিয়ে নিরীহ লোকেদের মেরে ফেলল। কাল ২১ তারিখ। রাজনীতিতে তো নাকি ডিসেম্বরে সরকার পড়ে যাবে। ফুটো কলসি বাজে বেশি। কাল সবাই সাবধানে থাকবেন। এই বিজেপি নেতাদের কাছাকাছি কেউ যাবেন না। এরা খুবই বিপজ্জনক। তারিখ দিয়ে দিয়ে একটা করে মৃত্যু ডেকে আনছে। ফলে সবাই কাল বিজেপির থেকে একটু দূরে থাকবেন। বিজেপি  বা বিজেপির যা শাখা সংগঠন আছে তাদের থেকে সাবধানে থাকবেন।''

একাধিকবার ডিসেম্বরে সরকার পতনের হঁশিয়ারি শোনা গেছে শুভেন্দু অধিকারীর মুখে। শুধু তাই নয়, নির্দিষ্টভাবে তিনটি তারিখের উল্লেখও করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এরই মধ্যে ১২ ডিসেম্বর বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়। ১৪ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। এই দুই ঘটনায় ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। আগামীকাল ২১ ডিসেম্বর। যা নিয়ে এবার পাল্টা আক্রমণে কুণাল ঘোষ।

এপ্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "বিজেপির কাছে এসে খুব একটা লাভ হবে না। যাঁরা বিজেপির জানলা দিয়ে উঁকি মারতে চাইছে, পশ্চিমবঙ্গে না পেরে পশ্চিমবঙ্গে বাইরে গিয়ে বিজেপির কাছে যেতে চাইছে তাঁরা দূরেই থাকুন। বিজেপি তাঁদের দূরেই রাখবে। আগেও বলেছি আবার বলছি প্রকৃতির উপর কারোর কোনও জোর খাটে না। শীত পড়বে, প্রবল শীত পড়বে। বসন্তও দূরে থাকবে না। পঞ্চায়েতের আগেই বসন্ত এসে যাবে।''

আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের কত মামলা? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তালিকা পেশ

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget