এক্সপ্লোর

Kolkata Rain Update : কয়েকঘণ্টার বৃষ্টিতে শহরে কোন রাস্তা জলমগ্ন, কোথায় কী পরিমাণ বৃষ্টি

সকালের বৃষ্টিতে জল জমেছে সল্টলেকের সেক্টর ফাইভে। এতে দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা :  অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে ( Severe Cyclonic Storm )পরিণত হয়ে উপকূলের আরও কাছে অশনি। ঝড়ের অভিমুখ আপাতত উত্তর-পশ্চিমে। পরে গতিপথ পাল্টে আসতে পারে ওড়িশার দিকে। এই পরিস্থিতিতে আজ থেকেই কলকাতা ও জেলার বিভিন্ন অংশে বৃষ্টি শুরু। বাড়বে কাল থেকে। সপ্তাহের শুরুতে দুর্ভোগে পড়েছে মানুষ। সাগরে মত্স্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই বৃষ্টি সরাসরি অশনির প্রভাবে নয় বলেই মনে করচে আবহাওয়া দফতর। 

সোমবার সকালের বৃষ্টিতে কলকাতার বেশ কিছু জায়গায় জল জমেছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা পর্যন্ত বৃষ্টি হয়েছে মানিকতলায় ১৭ মিলিমিটার, দত্তবাগানে ৩৩ মিলিমিটার, বালিগঞ্জে ৫৭ মিলিমিটার, পামারবাজারে ৩৪ মিলিমিটার, সাদার্ন অ্যাভিনিউয়ে ৫৩ মিলিমিটার ও মোমিনপুরে ৫৫ মিলিমিটার। পুরসভার তরফে জানানো হয়েছে, এখন ভাটা। তাই সন্ধে ৬টা পর্যন্ত লকগেট খোলা থাকবে। 

আরও পড়ুন :

অশনির ধাক্কায় কি টালমাটাল হবে বাংলাদেশ? কী বলছে আবহাওয়া দফতর

সকালের বৃষ্টিতে জল জমেছে সল্টলেকের সেক্টর ফাইভে। এতে দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা। তাঁদের জল পেরিয়ে অফিস যেতে হয়।  সকাল সোওয়া ১০টা নাগাদ মা উড়ালপুলের নিচে সায়েন্স সিটির কাছে দেখা যায় রাস্তায় জমে রয়েছে জল।  

অন্যদিকে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অশনি’র পরোক্ষ প্রভাবে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।  বৃষ্টি হয়েছে হাওড়াতেও। কলকাতার যাদবপুর ও সার্দার্ন অ্যাভিনিউতে সকালেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বৃষ্টি হয়েছে পর্ণশ্রী, ইএম বাইপাস, পার্ক সার্কাস এলাকায়।   বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী ও ডায়মন্ড হারবারে। হাওড়ার সালকিয়া, কদমতলা, বাঁকড়া সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।  পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় শুরু হয়েছে বৃষ্টি। কাঁথিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেঁধে রাখা হয়েছে ট্রলারগুলিকে। কাঁথির বাকিপুটে সমুদ্রবাঁধ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। চালানো হচ্ছে সতর্কতামূলক প্রচার। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget