এক্সপ্লোর

Uttar Dinjapur:নেশাজাতীয় দ্রব্য খাইয়ে টোটোচালকের কাছ থেকে সর্বস্ব লুটের অভিযোগ রায়গঞ্জে

Toto Driver Robbed:নেশাজাতীয় দ্রব্য খাইয়ে টোটো চালকের কাছ থেকে টোটো-সহ সর্বস্ব লুটের অভিযোগ উঠল রায়গঞ্জের রূপাহার এলাকায়। ঘটনার একদিন পর বাড়ি থেকে আট কিলোমিটার দূরে অসুস্থ অবস্থায় খোঁজ মিলল টোটো চালকের।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: নেশাজাতীয় (drug) দ্রব্য খাইয়ে টোটো চালকের (toto driver) কাছ থেকে টোটো-সহ সর্বস্ব লুটের (dacoity) অভিযোগ উঠল রায়গঞ্জের (raiganj) রূপাহার এলাকায়। ঘটনার একদিন পর বাড়ি থেকে আট কিলোমিটার দূরে অসুস্থ অবস্থায় খোঁজ মিলল টোটো চালকের। শুক্রবার রাতে এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 

কী জানা গেল?
পুলিশের দাবি, টোটোচালকের নাম হাসিম মহম্মদ। বাড়ি রায়গঞ্জ থানার রূপাহার এলাকায়। হাসিমের স্ত্রী মনসুরা বিবির অভিযোগ, গত বুধবার এক ব্যক্তি এসে তাঁর স্বামীর কাছে বৃহস্পতিবার সকাল থেকে টোটো ভাড়া নিতে চান। ওই ব্যক্তি তাঁদের পরিচিত নন বলে জানিয়েছেন মনসুরা। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ওই ব্যক্তি ও হাসিম টোটো নিয়ে বেরিয়ে যান। কিন্তু এর পর বিকেল হয়ে এলেও টোটোচালক বাড়ি ফেরেননি। বিকেল চারটে নাগাদ মনসুরা বিবি স্বামীকে ফোন করেছিলেন। দাবি হাসিমের ফোন সুইচড অফ ছিল সেই সময়। বৃহস্পতিবার রাত থেকেই স্বামীকে খুঁজতে শুরু করেন মনসুরা। শুক্রবার সকালে রায়গঞ্জের দক্ষিণালে নেশাগ্রস্থ অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায় হাসিম মহম্মদকে। অভিযোগ, তাঁকে মারধর করে টোটো-সহ সর্বস্ব লুট করে নেওয়া হয়েছে। এই মর্মে রায়গঞ্জ থানায় অভিযোগও করা হয়। বাড়ি থেকে আট কিলোমিটার দূরে হাসিম মহম্মদের নেশাগ্রস্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। রায়গঞ্জ এলাকায় দিনের পর দিন চুরি ছিনতাই বেড়েই চলেছে। সেখানে দাঁড়িয়ে দিনের বেলা এক টোটো চালককে নেশার দ্রব্য খাইয়ে টোটো-সহ সর্বস্ব লুটের ঘটনা আরও এক বার প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা।

ভয়ঙ্কর ঘটনা গত মাসে...
নভেম্বরের ঘটনা। দিনেদুপুরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে খুন হন এক গৃহবধূ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ডাকাতিতে বাধা দেওয়াতেই খুন।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বাড়িতে একাই ছিলেন মহিলা। স্বামীর দাবি, অফিসে যাওয়ার পর ফোন করে স্ত্রী জানান, তিনি ব্যাঙ্কে যাবেন, লকার থেকে গয়না বের করে আনবেন। ব্যাঙ্ক থেকে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ির মধ্যে খুন হয়ে গেলেন সেই মহিলা। চাঞ্চল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মৃতের নাম, সুপ্রিয়া দত্ত(৪১)। স্বামী ও একমাত্র ছেলের সঙ্গে থাকতেন রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লিতে। 

আরও পড়ুন:দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় থমকে ট্রেন চলাচল, যান্ত্রিক ত্রুটিতেই ব্যাহত পরিষেবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget