এক্সপ্লোর

Train Cancel: প্রবল বর্ষণের জেরে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা

Kharagpur Division Train Cancel: ভারী বৃষ্টির জেরে ক্ষতির মুখে , দক্ষিণ পূর্ব রেলওয়ে যাবতীয়  রক্ষণাবেক্ষণের জন্য আজ এবং আগামীকাল কী কী ট্রেন বাতিল থাকবে ? দেখুন একনজরে।

সুনীত হালদার, হাওড়া: প্রবল বর্ষণের জেরে দক্ষিণ পূর্ব রেলওয়ের (South Eastern Railway) খড়গপুর ডিভিশনে (Kharagpur Division) বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। মূলত প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ অংশের পুনরুদ্ধার এবং যাবতীয়  রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। 

আজও এবং আগামীকাল বাতিল হয়েছে যে সকল ট্রেন :

  • ০৮০১৭/০৮০১৮ খড়গপুর-বালেশ্বর-খড়গপুর MEMU স্পেশ্যাল আজকের জন্য বাতিল (৪ অক্টোবার) ।
  • ০৮০৩২/০৮০৩১ ভদ্রক-বালেশ্বর-ভদ্রক MEMU স্পেশ্যাল আজকের জন্য বাতিল (৪ অক্টোবার) ।
  • ০৮০৬৪ ভদ্রক-খড়গপুর MEMU স্পেশ্যাল আজকের জন্য বাতিল (৪ অক্টোবার) ।
  • ১৮০৩৭ খড়গপুর-জয়পুর কেওনঝড় রোড এক্সপ্রেস আজকের জন্য বাতিল(৪ অক্টোবার) ।
  • ১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস আজকের জন্য বাতিল (৪ অক্টোবার) ।
  • ১৮০৩৮ জয়পুর কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস আগামীকালের জন্য বাতিল থাকবে (৫ অক্টোবার)।
  • ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস আগামীকালের জন্য বাতিল থাকবে (৫ অক্টোবার)। 

 স্বল্প সময়ের জন্য বাতিল হয়েছে যে সকল ট্রেন (Short Terminated and Short Originated) :

  • ১৮০৩৮ জয়পুর কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস (Short Terminated) (বালেশ্বর স্টেশন) (৪ অক্টোবার ) 
  • ০৮০৬৩ খড়গপুর-ভদ্রক MEMU স্পেশ্যাল (Short Terminated) (রূপসা) (৪ অক্টোবার) 
  • ০৮৪১৬ পুরী-জলেশ্বর MEMU স্পেশ্যাল (Short Terminated) (ভদ্রক) (৪ অক্টোবার) 
  • ০৮৪১৫ জলেশ্বর-পুরী MEMU স্পেশ্যাল (Short Originated) (ভদ্রক) (৪ অক্টোবার)

প্রসঙ্গত, একটানা প্রবল বর্ষণ এবং ডিভিসি থেকে জল ছাড়ার ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে হাওড়ার আমতায়। গতকাল রাত থেকেই হাওড়ার উদয়নারায়ণপুরে দামোদর নদীর জল বাঁধ  টপকে হু হু করে গ্রামে ঢুকতে থাকে। ফলে ওই এলাকায় প্লাবিত হয়ে পড়েছে কমপক্ষে ১৫ টি গ্রাম। এই জল উদয়নারায়নপুর থেকে থলিয়া হয়ে শর্টকাট খালের মাধ্যমে মুন্ডেশ্বরী নদীতে মিশছে। বাড়ছে মুণ্ডেশ্বরী নদীর জল স্তর।

আরও পড়ুন, উজ্জ্বলা যোজনায় ভর্তুকি বাড়াল কেন্দ্র, সিলিন্ডার পিছু এবার ৩০০ টাকা

অপরদিকে, আগে থেকেই বৃষ্টির জল ভাটোরা এবং ঘোড়াবেড়িয়ার চিতনান দ্বীপ অঞ্চলের নিচু এলাকার কৃষি জমিতে জমেছিল। এদিকে মুণ্ডেশ্বরী নদীর জল ফুলেফেঁপে ওঠায় প্লাবিত হয়েছে বেশ কিছু কৃষি জমি এবং রাস্তাঘাট। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গত মানুষদের আশ্রয়ের জন্য ত্রান শিবির খোলা হয়েছে। সেখানে শুকনো খাবার এবং  পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি মেডিকেল ক্যাম্প খোলা হবে। এছাড়াও উদ্ধার কাজের জন্য এনডিআরএফ টিম ডাকা হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget