এক্সপ্লোর

Train Services Disrupted: গাছ পড়ে শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল, হিন্দমোটরে ছিঁড়ল ওভারহেডের তার

Train Services Disrupted: শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। শ্যামনগর-কাঁকিনাড়ার মাঝে রেললাইনে ভেঙে পড়েছে গাছ। দক্ষিণ বারাসাত-জয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল। 

কলকাতা: কয়েক মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড তিলোত্তমা। আর এই ঝড়ে শুধু যানজট নয়, একাধিক জায়গায় ব্যাহত ট্রেন চলাচলও। শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। শ্যামনগর-কাঁকিনাড়ার মাঝে রেললাইনে ভেঙে পড়েছে গাছ। দক্ষিণ বারাসাত-জয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল। 

আজ বিকেল-সন্ধে নাগাদ কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনায় হঠাৎ প্রবল ঝড় ওঠে। ঝড়ে গাছ পড়ে কলকাতার একাধিক জায়গায়। গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে আহত হওয়ার ঘটনাও রয়েছে। আর এই গাছ পড়ে যাওয়ার জন্যই কলকাতায় একাধিক জায়গায় তৈরি হয়েছে যানজট। এখনও কলকাতার বিভিন্ন রাস্তায় গাড়ির লম্বা লাইন।

কলকাতার ১৯টি জায়গায় বড়রাস্তার ওপরে ভেঙে পড়েছে গাছ। লেক গার্ডেন্সে গাছ ভেঙে ৪ জন আহত হয়েছে। ময়দানে আহত হয়েছেন ১ জন। আলিপুরে ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড় হয়েছে, স্থায়িত্ব ৩ মিনিট। দমদমে ঘণ্টায় ৬২ কিমি বেগে ঝড় হয়েছে, স্থায়িত্ব ১ মিনিট। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। শুধু তাই নয়, হিন্দমোটরেও ছিঁড়েছে ওভারহেডের তার। ফলে হাওড়া লাইনের ট্রেন চলাচলেও পড়েছে প্রভাব।

অন্যদিকে, প্রবল ঝড়ে, ভাতারে থমকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। তৃণমূল সাংসদের কনভয়ে ছিড়ে পড়ল বিদ্যুতের তার। শুধু তাই নয়। বর্ধমান-কাটোয়া রোডে আটকে পড়েন তিনি।  ঝড়ে লন্ডভন্ড এলাকা। প্রায় ১ ঘণ্টা রাস্তাতেই আটকে থাকে কনভয়। আর এই ঝড়ের ফলে অভিষেকের মঙ্গলকোটের সভা, আউশগ্রামের রোড শো বাতিল করা হয়েছে।

কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি তুলে ধরেছেন আমাদের সাংবাদিকেরা। সেখানে দেখা গিয়েছে, কোথাও গাড়ির ওপর গাছ পড়ে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির সামনে ও পিছনের একাধিক অংশ। কোথাও আবার এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছে গাড়ির লম্বা লাইন। একাধিক জায়গায় উপড়ে গিয়েছে রেলিং, হয়েছে একাধিক ক্ষয়ক্ষতিও। 

আজ বৃষ্টির সতর্কতা থাকলেও ঝড়টা এসেছিল কার্যত হঠাৎ করেই। আর সেই কারণে কয়েক মিনিটের ঝড়েই ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছুটা। বিশেষত হঠাৎ আসা এই ঝড় রাস্তা থেকে গাড়িকেও সরার সময় দেয়নি। বেশ কয়েকটি বহুতলের কাচও ভেঙে পড়েছেন। 

আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget