এক্সপ্লোর

Trinamool in Vidhan Sabha: 'ঋতব্রত একটা...', আক্রমণ কুণালের, 'আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল', কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Kunal Ghosh attacks Ritabrata Banerjee: মুখ্যমন্ত্রীর বক্তব্যের একেবারে শেষে হঠাৎ হট্টগোল শুরু করে ঋতব্রত তৃণমূল। তাঁদের বসতে অনুরোধ করেন স্পিকারও। তারপর আচমকা ওয়াক আউট করেন তাঁরা।

কলকাতা: মঙ্গলবার বিধানসভার অধিবেশনের একেবারে শেষে দেখা গেল এক নাটকীয় পরিস্থিতি। হঠাৎ হট্টগোল করে ওয়াক আউট করেন তাঁরা। অর্থাৎ, বিধানসভার মধ্যেই দেখা গেল বিরোধী বনাম বিরোধীদের একটা ছবি। তৃণমূলের দুই শিবির নিশানা করল পরস্পরকে। তারপর মুখ্যমন্ত্রীর বক্তব্যে একেবারে শেষে ওয়াকআউট করল ঋতব্রত তৃণমূল। যদিও বিধানসভায় থেকে যান কুণাল ঘোষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো 'কালীঘাট তৃণমূল'-এর প্রতিনিধিরা।

আরও পড়ুন: বিদেশ যেতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ, অভিষেকের আর্জি ফেরাল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার বিধানসভায় আলোচনা ছিল রাজ্যপালের ভাষণের উপর। বক্তব্য রাখার সময় বিজেপি সরকারকে ধন্যবাদ জানান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি সরকারকে এই কারণে ধন্যবাদ জানাব যে আমাকে অন্তত সরকার হাউসের মধ্যে বলেনি যে ১০ অচর মুখে লিউকোপলস্ট লাগিয়ে বসে থাকতে হবে। যারা দুর্নীতি করেছে, যারা অপরাধ করেছে, তদন্ত হোক, কোনও সমস্যা নেই। কিন্তু যারা কোনও কিছু করেননি তাদের মিথ্যা মামলা কেন দেওয়া হবে?"

জবাব দিতে গিয়ে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "যে অত্যাচার আপনারা করেছে ২০২১-এ, সেটা কোনও সভ্য দেশে হয় না। আমি আপনাদের মুখে লিউকোপ্লাস্ট লাগব না। কিন্তু আমাদের দিকে আঙুল তোলার আগে আপনারা যা যা করেছেন, সেগুলো বলার পর আঙুল তুলবেন।"

আরও পড়ুন: তৃণমূলে এই বান্ধবী কালচারটা ব্যাপক ছিল, অনেকেরই বান্ধবী পালিয়েছে, সিআইডি দেখছে খুঁজে: দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রীর বক্তব্যের একেবারে শেষে হঠাৎ হট্টগোল শুরু করে ঋতব্রত তৃণমূল। ওয়েলে নেমে পড়েন তাঁরা। তাঁদের বসতে অনুরোধ করেন স্পিকারও। তারপর আচমকা ওয়াক আউট করেন তাঁরা। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "পালান, পালান। শুনতে খারাপ লাগছে তো, পালান।"

যদিও অধিবেশনে থেকে যান 'কালীঘাট তৃণমূল'-এর কুণাল ঘোষ ও শোভনদেব চট্টোপাধ্যায়। এই নিয়ে কটাক্ষ শোনা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, "তাহলে বুঝলেন? কালীঘাট তৃণমূল থেকে গেল, আর আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল।"

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কক্ষ ছাড়ার পর তাদের বিরুদ্ধে সরব হন কুণাল ঘোষ। তিনি বলেন, "মুখ্যমন্ত্রীকে বলব, তিনি যা যা অ্যাকশন নিচ্ছেন, পূর্ণ সমর্থন করছি। কিন্তু যারা যারা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকেও বাঁচতে দেবেন না। আপনার নারী নির্যাতন বলছেন, ঋতব্রত একটা ***।"

তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনও চুরি, দুর্নীতি, ট্রিপল লুকিয়ে রাখা, অবৈধ সম্পত্তি করার কোনও তথ্য থেকে থাকে, তাহলে লিখিত ভাবে দেবে। আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম।"

এদিন যখন 'ঋতব্রত তৃণমূল' যখন ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন শোভনদেব চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ফিরহাদ হাকিমকে। শোভনদেব চট্টোপাধ্যায় উঠে এসে সামনের একটি আসনে বসেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তখন কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। ফিরহাদ হাকিমকে দেখা যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে কিছু বলতে। এর মধ্যে সেখানে চলে আসেন কুণাল ঘোষ। ফিরহাদ হাকিমকেও হাত নেড়ে কিছু বলেন তিনি। তারপর কক্ষ থেকে ধীরে ধীরে বেরিয়ে যান ফিরহাদ হাকিম।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget