এক্সপ্লোর

Tripura Businessman Abduction: ত্রিপুরার ব্যবসায়ীকে 'অপহরণ, ২ কোটির উপর মুক্তিপণ দাবি', CID র হাতে মূলচক্রী তৃণমূল কাউন্সিলর

Kolkata News : গত ২ সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীতে ছিলেন ত্রিপুরার ওই ব্যবসায়ী। সেই সময় বাড়ির পার্কিং লট থেকে তাঁকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়।

কলকাতা : এবার অপহরণের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর। বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে বিরাট অঙ্কের মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। 

সেপ্টেম্বরের একদম শুরুতে ত্রিপুরার এক ব্যবসায়ীকে খড়দার  একটি আবাসনের পার্কিং লট থেকে অপহরণের ঘটনা শোরগোল ফেলেছিল। এক পরিচিতের বাড়িতে এসেছিলেন ওই ব্যবসায়ী । সেই সময়ই আবাসনের নিচে পার্কিং লট থেকে তাঁকে অপহরণ করা হয় । তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ ও পরে সিআইডি । আগেই গ্রেফতার করা হয়েছিল ৭ জনকে। আর এবার তাদের জেরা করে উপযুক্ত যোগসূত্র পেয়ে গ্রেফতার করা হল বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে। 

সেপ্টেম্বরের শুরুতে অস্ত্র দেখিয়ে তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কতী। এর পরে তাঁকে আটকে রাখা হয় বারাসাতেরই একটি আবাসনের ফ্ল্যাটে। পুলিশ সূত্রে খবর, গত ২ সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীতে ছিলেন ত্রিপুরার ওই ব্যবসায়ী। সেই সময় বাড়ির পার্কিং লট থেকে তাঁকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। আর অঙ্কটা চোখ কপালে ওঠার মতো ! ২ কোটি ২৫ লক্ষ টাকা মুক্তিপণের দাবি আসে অপহরণকারীদের তরফে। প্রথমে এই ঘটনার তদন্তে নামে খড়দা থানা। পরে তদন্ত হস্তান্তর করা হয় সিআইডিকে।  

এরপর বারাসাত থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ত্রিপুরার ব্যবসায়ীকে। এরই মধ্যে গ্রেফতার করা হয় ৭ জনকে। এই ৭ জন বারাসাত ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সহযোগী। তাঁদের কথাবার্তার সূত্র ধরেই তদন্তকারী অফিসাররা তৃণমূল কাউন্সিলরের সঙ্গে অপহরণের পরিকল্পনার যোগসূত্র পান। 

সূত্রের খবর, ত্রিপুরার ওই ব‍্যবসায়ীর অপহরণের ঘটনায় মূলচক্রী হিসেবে এফআইআর-এ নাম ছিল তৃণমূল কাউন্সিলরের। ঘটনার পর থেকেই  এলাকা থেকে চম্পট দিয়েছিলেন তিনি। ১৯ তারিখ রাতে কাউন্সিলর মিলন সর্দারের এলাকায় ফিরলেই খবর পেয়ে যান সিআইডি কর্তারা ৷ তারপরই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা। 

এই নিয়ে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি  ঘোষ দস্তিদারকে জিগ্যেস করা হলে, তিনি বলেন, ওই কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে । মিলন সর্দার এখন তৃণমূলের কেউ নন।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Coochbehar News: চিন্তার দিন শেষ, পুজোর আগেই নতুন রুটে শুরু হচ্ছে বাস পরিষেবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Chandra Bose : ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget