এক্সপ্লোর

Raju Jha Murder: রেইকি করে এক গ্যাং,অন্য গ্যাং-এর দায়িত্বে অপারেশন? রাজুর গতিবিধির খবর দিল কে?

Raju Murder Case:সূত্রের খবর, মনে করা হচ্ছে নেপথ্যে সক্রিয় ছিল উত্তরপ্রদেশ ও বিহারজুড়ে জাল বিছিয়ে রাখা শার্প শ্যুটাররা।


রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা: কয়লা মাফিয়া রাজু ঝা খুনের (Raju Jha Murder) তদন্তে উঠে এল আরও একটি চাঞ্চল্যকর দিক। হাজারিবাগের জেলবন্দি শার্পশ্যুটাররা খুনের পিছনে রয়েছে? এমনই জল্পনা জোরালো হচ্ছে। দিনকয়েক আগে হাজারিবাগ জেলে ঢোকার রাস্তা ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য আদালতে আবেদন জানায় SIT. গোয়েন্দাদের সন্দেহ, খুনের ব্লু প্রিন্ট সাজিয়েছিল ২টো গ্যাং। এবিপি আনন্দের এক্সক্লুসিভ রিপোর্ট। 

দিনকয়েক আগে, কয়লামাফিয়া রাজু ঝা খুনের তদন্তে হাজারিবাগ জেলের প্রবেশপথ ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য আদালতে আবেদন জানায় SIT. তারপরই এই জল্পনা জোরাল হচ্ছে। আবেদন মঞ্জুরও করেছে বর্ধমানের সিজিএম আদালত। পয়লা এপ্রিল, শক্তিগড়ে ভরসন্ধেয় রাজু ঝার হত্য়ারহস্য সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। খুনের সময়ের CCTV ফুটেজে শার্পশ্যুটারদের দেখা যায়। সূত্রের খবর, শুধুই পেশাদার শার্পশ্যুটাররাই নয়, মনে করা হচ্ছে নেপথ্যে সক্রিয় ছিল উত্তরপ্রদেশ ও বিহারজুড়ে জাল বিছিয়ে রাখা শার্প শ্যুটাররা।

আততায়ীদের নীল ব্যালেনো গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর রিকভার করে জানা যায়, গাড়িটি হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দার। দিল্লির জনকপুরী থেকে চুরি যায় গাড়িটি। পুলিশ সূত্রে খবর, এই নীল ব্যালেনো গাড়িটি প্রায় একমাস ধরে ঘুরেছে রানিগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, বীরভূমে। তারপর এই গাড়ি চেপে শক্তিগড়ে আসে সুপারি কিলাররা।

পিছনে ২ গ্যাং?
গোয়েন্দাদের সন্দেহ, খুনের ব্লু প্রিন্ট সাজিয়েছিল ২টো গ্যাং। প্রথম গ্যাং গাড়ি চুরি থেকে রেইকি- যাবতীয় প্রস্তুতির কাজ করেছে। তারপর অপারেশন করে দ্বিতীয় গ্য়াং। পুলিশ সূত্রে খবর, হাইওয়ে থেকে পাওয়া বিভিন্ন সিসিটিভি ফুটেজের সূত্রে জানা গিয়েছে, নীল ব্যালেনো ছাড়াও ব্য়াকআপ হিসেবে আততায়ীদের একটি ব্রেজা গাড়ি ছিল। পুলিশের দাবি, ব্যাকআপ গাড়ি-সহ কিলারদের ব্য়ালেনো রাজু-লতিফদের ফরচুনারের আগে আগেই চলছিল। শক্তিগড়ে খুন করে পালসিট টোল প্লাজার দিকে না গিয়ে বিকল্প রাস্তা ধরে আততায়ীরা। তারপর শক্তিগড় থানার সামনে ব্য়ালেনো গাড়ি রেখে ব্রেজায় চড়ে চম্পট দেয় আততায়ীরা? গোয়েন্দাদের অনুমান, ফের কি ধানবাদ, দুমকা, হাজারিবাগের দিকে চলে যায় তারা?

খবর দিল কে?
নিখুঁত ছকে বাঁধা অপারেশন! এখানেই প্রশ্ন উঠছে, গোটা এই অপারেশনের 'টিপার' কে? রাজু ঝা যে পয়লা এপ্রিল ওই পথে, ওই সময় কলকাতা যাবেন কিলার গ্য়াং জানল কী করে? তাহলে কি রাজু ঝা-র বিশ্বস্তদের মধ্যেই কি কেউ খবর দিয়েছিলেন? পুলিশ সূত্রে খবর, ৩১ মার্চ নিজের হোটেল ফরচুনে একটি পার্টি দেন রাজু ঝা। সেখানে ঘনিষ্ঠদের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। পার্টিতে ছিলেন সঙ্গী ব্রতীন মুখোপাধ্য়ায়ও। প্রশ্ন অনেক। উত্তর মিলবে কবে? নাকি কয়লার কালো অন্ধকারেই মিশে যাবে কয়লা মাফিয়ার হত্যা রহস্য। 

আরও পড়ুন: বিধায়কের মোবাইলেই কি নিয়োগ দুর্নীতির আসল রহস্য?

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget