এক্সপ্লোর

Alipurduar: ২ মাস ধরে গা ঢাকা ! আলিপুরদুয়ারে গ্রেফতার ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী

Bangladeshis Arrested: বাংলাদের কিশোরগঞ্জ জেলার বাসিন্দা দিলওয়ার হোসেন সৌরভ ও ময়মনসিংহ জেলার বাসিন্দা মহম্মদ হৃদয় মিঞা। 

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : অনুপ্রবেশের দুই মাস পর আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে গ্রেফতার করা হল দুই বাংলাদেশিকে। তাদের কাছ থেকে যা নথি পাওয়া গেছে সবই জাল, বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের আশ্বাসেই বাংলাদেশিদের অনুপ্রবেশ বলে কটাক্ষ করেছে জেলা বিজেপি। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষণে সীমান্ত, ফলে সমস্ত দায় কেন্দ্রের বলে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

খবর পেয়ে বুধবার রাতে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত দলদলি গ্রাম থেকে দুই সন্দেহভাজন যুবককে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে জানা যায় দুই জনেই বাংলাদেশের নাগরিক। বাংলাদের কিশোরগঞ্জ জেলার বাসিন্দা দিলওয়ার হোসেন সৌরভ ও ময়মনসিংহ জেলার বাসিন্দা মহম্মদ হৃদয় মিঞা। 

পুলিশ সূত্রে খবর, মাস দু'য়েক আগে এজেন্টের মাধ্যমে এরা ত্রিপুরা হয়ে ভারতে ঢোকে। তারপর এ রাজ্যে প্রবেশ করে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় বসবাস করতে থাকে। পুলিশের অনুমান, এদের উদ্দেশ্য ছিল, নাগরিকত্বের পরিচয়পত্র বের করে তা দিয়ে ভিসা বানিয়ে ইউরোপের কোনও দেশে পাড়ি দেওয়া। যদিও কুমারগ্রাম থানার তৎপরতায় ধরা পড়ে যায়। 

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বৈধ কাগজ ছাড়া কীভাবে ত্রিপুরা সীমান্ত দিয়ে  ভারতে প্রবেশ করতে সক্ষম হল এই দুই বাংলাদেশি ? কীভাবেই বা দুই মাস ধরে তারা এরাজ্যে নিশ্চিন্তে কাটিয়েছে পুলিশের চোখ এড়িয়ে  ?

এর আগেও গ্রেফতার-

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই জলঙ্গিতে (Jalangi) ভারত-বাংলাদেশ সীমান্ত (Border Area) এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল। বিএসএফ (BSF) সূত্রে খবর, প্রতি বছর জলঙ্গির ফরাজিপাড়া এলাকায় চলে ধর্মীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দেন ভারত ও বাংলাদেশ দুই দেশেরই মানুষ।

গত বছর ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে ভারতে প্রবেশ করে ৮ বাংলাদেশি যুবক। এরপর তারা কেরলে কাজে যোগ দেয়। সেখানে কাজ করে ফেরার পর তারা ফের অনুষ্ঠানে যোগ দিতে যায় এবং বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করে বিএসএফ। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

গতবছর জুন মাসে হাওড়া (Howrah) শহরের বুক থেকে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়।  ডোমজুড় থানার পুলিশ মৌখালী শেখপাড়া থেকে রিপন হাওলাদার ওরফে রঞ্জিত মণ্ডল নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা শুরু করে পুলিশ।  ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সুমন এবং মহম্মদ মুনিরকে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget