এক্সপ্লোর

Kolkata News: কলকাতায় পাচারের সময় প্রায় দেড় কোটি টাকার সোনা-সহ গ্রেফতার দুই মহিলা

Kolkata News: গত ২ এপ্রিল বিএসএফের গোয়েন্দা বিভাগ সীমান্ত চৌকি গেদে-তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের শিয়ালদহগামী ট্রেনের মাধ্যমে সোনা পাচারের কথা জানায়

সমীরণ পাল,মাজদিয়া: এক কোটি ৩৫ লক্ষ টাকার সোনা কলকাতায় (Kolkata) পাচার করার সময় বিএসএফের (BSF) হাতে ধরা পড়ল দুই মহিলা পাচারকারী (women summglar)। তাদের গ্রেফতার করা হয়েছে উত্তর ২৪ পরগনার ময়ূরহাট হল্ট স্টেশন (Mayurpur halt railway station) থেকে। ধৃতরা হল নদিয়া জেলার চাকদহ এলাকার জনৈক তারক মণ্ডলের স্ত্রী পদ্মা ওরফে জয়ন্তী মণ্ডল এবং অন্য মহিলাটি হল একই জেলার হরিশ নগরের বাসিন্দা বিশু মণ্ডলের স্ত্রী মিঠু বিশ্বাস। 

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, গত ২ এপ্রিল বিএসএফের গোয়েন্দা বিভাগ সীমান্ত চৌকি গেদে-তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের শিয়ালদহগামী ট্রেনের মাধ্যমে সোনা পাচারের কথা জানায়। খবর পেয়ে গেদের কোম্পানি কমান্ডার আরপিএফ-এর সঙ্গে বিশেষ অভিযানের অংশ হিসেবে মাঝদিয়া রেলস্টেশনে ট্রেনে ওঠেন। তারপর সূত্র দ্বারা পাওয়া সন্দেহভাজনদের ছবি মিলিয়ে দেখে দু-জন মহিলাকে দুপুর ২টো ২০ মিনিটে চিহ্নিত এবং শনাক্ত করার পরে বিএসএফ ও আরপিএফ জওয়ানরা আড়াইটের সময় ময়ূরহাট রেল স্টেশনে উভয় সন্দেহভাজন মহিলা পাচারকারীকে ট্রেন থেকে নামিয়ে দেন। প্রাথমিক তল্লাশির সময় তাদের কাছ থেকে ০২ টি প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে ১৩টি সোনার বিস্কুট এবং একটি সোনার ইট উদ্ধার করা হয়। এরপর বাজেয়াপ্ত সোনা ও গ্রেফতার করা মহিলাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীমান্ত চৌকি গেদে-তে আনা হয়। জেরায় আরও জানা যায়, বাজেয়াপ্ত হওয়া সোনার মোট ওজন ১ কেজি ৯২৯ গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৭৭৫ টাকা বলে জানা গেছে।

জেরায় ধৃত মিঠু বিশ্বাস জানায়, সে রঘুনন্দনপুর গ্রামের এক অজ্ঞাত পরিচয়ের মহিলার কাছ থেকে এই চালানটি পেয়েছে এবং টাকার বিনিময়ে সে বাহক হিসেবে কাজ করেছে। এই কাজটি করতে পারলে সে ৮০০ টাকা পায়। সে আরও বলে যে রানাঘাট রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর, সে তার মোবাইলের মাধ্যমে নির্দেশ পেত যে তাকে কোথায় নামতে হবে এবং প্রতিবার বিভিন্ন রেল স্টেশনে নামত। অন্যদিকে পদ্মা বলে আরেক ধৃত মহিলা জানায়, সে শ্যামল বিশ্বাস নামে একজনের কাছ থেকে চালানটি পেয়েছিল এবং মিঠু বিশ্বাসের সঙ্গে তা দিতে যাচ্ছিল। সম্পর্কে সে মিঠু বিশ্বাসের পিসি। বর্তমানে বাজেয়াপ্ত সোনা ও ওই দুই ধৃত মহিলাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বনপুর কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

বিএসফ জওয়াদের এই সাফল্যে খুশি হয়েছেন দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা। এপ্রসঙ্গে তিনি জানান,কুখ্যাত চোরাকারবারীরা দরিদ্র ও নিরীহ মানুষকে সামান্য অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। কুখ্যাত পাচারকারী চক্র সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয়,তাই তারা দরিদ্র মানুষকে টার্গেট করে। তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেছেন যে তারা যদি সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পান তবে যেন বিএসএফের সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯ -এই সংক্রান্ত তথ্য দিতে পারেন। এছাড়াও দক্ষিণবঙ্গ সীমান্ত আরও একটি নম্বর ৯৯০৩৪৭২২২৭ চালু করা করেছে। তাতে সোনা চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজও পাঠানো যেতে পারে। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের দেওয়া হবে এবং তাঁর পরিচয় গোপন রাখা হবে।

আরও পড়ুন: Abhijit Gangopadhyay: কেন হাইকোর্টের উচ্চ চেয়ার থেকে বিজেপিতে ? এবার X হ্যান্ডেলে বিস্তারিত লিখলেন অভিজিৎ

সেরা শিরোনাম

College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget