এক্সপ্লোর

Vishwakarma Yojana : রাজ্যে বিশ্বকর্মা যোজনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী সুবিধা পাবেন ?

Suvendu Adhikari : আয়ুষ্মান, উজ্জ্বলা যোজনার পাশাপাশি বিশ্বকর্মা যোজনা নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা : পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার। সোমবার হয়ে গেল ক্যাবিনেটের প্রথম বৈঠক। আর এই মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মানুষদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের একাধিক প্রকল্প চালু করার কথাও জানান তিনি। আয়ুষ্মান, উজ্জ্বলা যোজনার পাশাপাশি বিশ্বকর্মা যোজনা নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ''বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন। আমাদের কামার, কুমোর থেকে, কুম্ভকার, স্বর্ণকার থেকে, মালাকার থেকে, তাঁতি থেকে, নাপিত থেকে সবাই যারা ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন করে রেখেছিলেন, আগের সরকার এই আবেদন তাদের জেলা শাসকদের দিয়ে কেন্দ্রের MSME দফতরে পাঠাতে দেননি। আমরা দ্রুত সেই ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন পুত্রকে পাঠানোর ব্যবস্থা নিলাম।''

বিশ্বকর্মা যোজনা কী?

পিএম বিশ্বকর্মা যোজনা হল একটি কেন্দ্রীয় প্রকল্প। এটি কেন্দ্রের ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রকের পক্ষ থেকে চালু করা হয়। মূলত কারিগর শ্রেণির মানুষদের সাহায্যের জন্য প্রকল্পটি ভাবা হয়। জমানত মুক্ত ঋণ, দক্ষতার প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি বা সরঞ্জাম, ডিজিটাল লেনদেনের জন্য ইনসেন্টিভ এবং মার্কেট লিঙ্কেজ সাপোর্টের সুবিধা প্রদান করা হবে এই যোজনার মাধ্যমে। যাতে কারিগররা তাঁদের দেশীয় পণ্যকে বিশ্বব্যাপী উন্নত বাজারের প্রতিযোগিতার জন্য তৈরি করে তুলতে পারেন।

কবে চালু হয়েছে ?

আমাদের দেশের প্রান্তিক এলাকার যে সমস্ত মানুষজন ট্রাডিশনাল শিল্প কর্মের সঙ্গে জড়িত, তাঁদের কর্মপদ্ধতি এবং জীবনযাপনের মানকে আরও উন্নত, কাজের আধুনিকীকরণ এবং তাঁর কাজের স্বীকৃতি দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন এই বিশ্বকর্মা প্রকল্প। দেশের প্রান্তিক মানুষের কাছে সমস্ত উন্নত পরিষেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে শুরু হয়েছে 'বিশ্বকর্মা যোজনা'।

কারা আবেদন করতে পারবেন ?

১৮ বছর বয়স হলেই এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনি যে শিল্পকর্মের জন্যই আবেদন করবেন, তাতে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

আরও পড়ুন - বাংলায় চালু হবে 'বিশ্বকর্মা যোজনা'! কী এই প্রকল্প? কী কী সুবিধা পাবেন? জানুন আবেদনের পদ্ধতি

কী কী সুবিধা পাচ্ছেন ?

১. এই স্কিমে নিজের শিল্পকাজের স্কিলকে আরও বৃদ্ধি করার জন্য ১৫ হাজার টাকার টুলকিট দেওয়া হয়। 
২. আপনার কাজের জন্য উন্নতমানের যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়। 
৩. আপনার কাজকে আরও উন্নত করতে ৫-৭ দিনের একটি প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণে প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হয়। ডিজিটাল ও আর্থিক লেনদেন, ব্র্যান্ডিং, বিপণন, ঋণ-সহায়তা-সহ একাধিক জিনিস থাকে এই প্রশিক্ষণে। 
৪. প্রশিক্ষণ শেষ করলে ১৮ মাসের জন্য বিনা সুদে ১ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হয়। 
৫. আপনি যদি ডিজিটাল লেনদেন শুরু করেন, তবে প্রতি লেনদেনর জন্য ১ টাকা করে পাবেন।
৬. প্রথমে ‘পিএম বিশ্বকর্মা পোর্টালে’ (PM Vishwakarma Portal) গিয়ে আবেদন করতে পারবেন। 

উল্লেখ্য, এই মুহূর্তে দাঁড়িয়ে, মোট ১৮ ধরনের কারিগরদের এই সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছেন নৌকা প্রস্তুতকারী, কামার, ছুতোর, স্বর্ণকার, চর্মকার, রাজমিস্ত্রি, নাপিত, ধোপা, কুমোর, মূর্তিশিল্পী, মালাকার, দর্জি, মাছ ধরার জাল যারা প্রস্তুত করেন তাদের মতো পেশার মানুষও অন্তর্ভুক্ত রয়েছেন।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget