এক্সপ্লোর

Visva Bharati University Dress Controversy : বিশ্বভারতীর অনুষ্ঠানে জিনস-শার্টে অতিথি বরণ ! চাপের মুখে ক্ষমা চাইলেন উপাচার্য

Visva Bharati University News : বাবাসাহেব ভীমরাও অম্বেদকরের জন্মদিনের অনুষ্ঠান পালনের সময়  বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রছাত্রী জিন্স এবং শার্ট পরে স্টেজে উঠে অতিথিদের বরণ করেন।

ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম:  রবিবার বিশ্বভারতীর মারাঠি বিভাগের একটি অনুষ্ঠানে পোশাক বিধি না মেনে অতিথি বরণ করা নিয়ে  উত্তাল বিশ্বভারতী। উপাচার্যর সামনে পোশাক-বিধি ভেঙে কীভাবে ছাত্র-ছাত্রীরা অতিথি বরণ করলেন তাই নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়াদের একাংশ।  পরিস্থিতি সামলাতে এবার লিখিত ভাবে ক্ষমা চাইলেন ভারপ্রাপ্ত উপাচার্য।

বিতর্ক কী নিয়ে  

বিশ্বভারতীর যে কোন অনুষ্ঠানে অতিথি বরণের অনুষ্ঠানে সাদা পোশাক পরে আসতে হয়। এ রীতি বহুদিনের। এই ঐতিহ্য মেনে চলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ। এ বিষয়ে প্রতিষ্ঠান এতটাই কড়া যে,  ২০২২ সালে বিশ্বভারতীর শিল্প উৎসবে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি নীল পাঞ্জাবি পরে আসায় তাকে মঞ্চে বসার অনুমতি দেননি তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেখানে বাবাসাহেব ভীমরাও অম্বেদকরের জন্মদিনের অনুষ্ঠান পালনের সময়  বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রছাত্রী জিন্স এবং শার্ট পরে স্টেজে উঠে অতিথিদের বরণ করেন। সেই সময় স্টেজে বসে ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক।  আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী এবং আশ্রমিকদের একাংশ। উপাচার্যের সামনে কীভাবে এমন ঘটল, এবং তা ঘটতে দেওয়া হল কেন, তাই নিয়ে ওঠে প্রশ্ন।

আশ্রমিকদের একাংশের আপত্তি এতটাই প্রবল জায়গায় গিয়ে পৌঁছায় যে, সোমবার লিখিত ভাবে ক্ষমা চান উপাচার্য। তিনি লেখেন, ১৪ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পোশাক-বিধি থেকে বিচ্যুতির একটি ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করছেন তিনি। সেই সঙ্গে  সবার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে লেখেন, ' আশা করা যায়, ভবিষ্যতে, অনুষ্ঠানের আয়োজকরা এই ধরনের বিচ্যুতির পুনরাবৃত্তি যাতে না হয় তা সুনিশ্চিত করবেন।' 

 রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বভারতীর মারাঠি বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের এসসি-এসটি সেল। বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক সহ মঞ্চে তিনজন অতিথি উপস্থিত ছিলেন।  তাঁদের বরণ করেন এক ছাত্রী । তাঁর পরনে ছিল ছাপা জামা এবং জিন্সের প্যান্টস । অপর এক ছাত্র পরেছিলেন সাদা শার্ট এবং জিন্সের প্যান্টস। এই বিষয়ে আশ্রমিক অনিল কোনার বলেন, বিশ্বভারতীর যে কোন অনুষ্ঠানে অতিথি বরণে সাদা পোশাক পরে আসাই নিয়ম । যা হয়েছে দু:খজনক।

এই বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, অতিথি বরণে ছেলেদের সাদা পাজামা, পাঞ্জাবি এবং মেয়েদের সাদা শাড়ি বা সাদা সালোয়ার কামিজ পরা নিয়ম। এই  ঐতিহ্য ভঙ্গে উপাচার্য দু:খিত। 

আরও পড়ুন : 

দুপুরে অসহ্য হবে গরম, কোন কোন জেলায় বেশি গরমের আশঙ্কা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget