এক্সপ্লোর

Viswa Bharati : নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের দফায় দফায় সংঘর্ষ, প্রায় ১২ ঘণ্টা পর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও-মুক্ত

হাতাহাতিতে পড়ুয়া এবং নিরাপত্তাক্ষী উভয়পক্ষেরই কয়েকজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে, ক্যাম্পাসে পুলিশ ডাকেন রেজিস্ট্রার। অবশেষে বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মধ্যরাতে ক্যাম্পাসে ঢোকে।

ভাস্কর মুখোপাধ্যায় ও আবির ইসলাম, বীরভূম : বুধবার গভীর রাতে নতুন করে উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে (Viswa Bharati University)। বিশ্ববিদ্যালয়ের বেসরকারি নিরাপত্তারক্ষীদের (Security Guards) সঙ্গে পড়ুয়াদের (Students) দফায় দফায় সংঘর্ষ। শাবল-গাঁইতি দিয়ে তালা ভেঙে ভিতরে ঢুকল নিরাপত্তারক্ষীরা। সবশেষে বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে  প্রায় ১২ ঘণ্টা পর উপাচার্য (VC) বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও-মুক্ত করে।

বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার

উপাচার্যকে ঘিরে বিক্ষোভ, নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি, এমনকী, গুলি চালানোর নির্দেশের অভিযোগ ঘিরে বুধবার ধুন্ধুমার বেধেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে! যার আঁচ বজায় ছিল গভীর রাত অবধি। অবশেষে প্রায় ১২ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হন বিশ্বভারতী বিশ্ববিদ্যালের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। 

গভীর রাতে শাবল-গাঁইতি দিয়ে গেটের তালা ভেঙে উপাচার্যর অফিসের ভিতরে ঢোকেন বেসরকারি নিরাপত্তারক্ষীরা। তারপর পুলিশ এসে, রাত তিনটে নাগাদ নিয়ে যায় উপাচার্যকে। যদিও তারপরও আন্দোলনের আঁচ কমেনি! উপাচার্যের বাংলোর সামনে অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করে শুরু হয় বিক্ষোভ! কিন্তু, সেই মঞ্চে বসতে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মঞ্চ খুলে দেয়। 

পড়ুয়াদের একাধিক অভিযোগ

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই। আন্দোলনকারী পড়ুয়াদের ভর্তি নেওয়া হচ্ছে না। পিএইচডি পড়ুয়াদের সমস্যায় ফেলা হচ্ছে। এমন নানা অভিযোগ তুলে, বুধবার বিকেল ৪টে থেকে, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পড়ুয়াদের অভিযোগ, ঘেরাও চলাকালীন, ছাত্রদের উদ্দেশে, গুলি চালানোর জন্য নিরাপত্তারক্ষীকে নির্দেশ দেন উপাচার্য। এক পড়ুয়ার অভিযোগ, 'ওঁর যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, তাঁকে বলছেন গুলি চালাও। পিস্তল বার করে গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন।' পাল্টা পড়ুয়াদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন উপাচার্যও। বিদ্যুৎ চক্রবর্তী বলেন, 'আমাকে যদি মারধর করা হয়, মারবে না? আমার আঙুল মুচকে দিয়েছে।'

পুলিশ ডাকা হয়

হাতাহাতিতে পড়ুয়া এবং নিরাপত্তাক্ষী উভয়পক্ষেরই কয়েকজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে, ক্যাম্পাসে পুলিশ ডাকেন রেজিস্ট্রার। অবশেষে বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মধ্যরাতে ক্যাম্পাসে ঢোকে। দু’পক্ষকে সরিয়ে এসকর্ট করে উপাচার্যকে বের আনা হয়। আর এদিন সকালে উপাচার্যের বাংলোর সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখাতে শুরু করলেও, আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। যদিও আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন পড়ুয়ারা।

আরও পড়ুন- আদালতে ধোপে টিকল না পুলিশের দেওয়া জামিন অযোগ্য ধারা,পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ৪৭ জনেরই জামিন

সেরা শিরোনাম

বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget