এক্সপ্লোর

WB By Poll 2022: "আদর্শ হেভিওয়েট, ভোট পড়বে আমাদের পক্ষেই'' আশাবাদী সায়রা শাহ হালিম

CAA-NRC বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। স্বামী ফুয়াদ হালিমের (Fuad Halim) হয়ে প্রচারে নামতেও দেখা গিয়েছে তাঁকে।

ব্রতদীপ ভট্টাচার্য কলকাতা: বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে (WB By Poll 2022) বুধবারই প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিআইএম (CPIM)।  আর প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই প্রচারে নামলেন সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। প্রচারে নেমে দৃপ্ত কণ্ঠে জানিয়ে দিলেন মানুষ তাদের পক্ষেই ভোট দেবেন। এদিন তিনি বলেন, “কে হেভিওয়েট, কে লাইটওয়েট জানি না, আমাদের আদর্শ হেভিওয়েট তাই মানুষের আমাদের পক্ষেই ভোট দেবেন।‘’

CAA-NRC বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। স্বামী ফুয়াদ হালিমের (Fuad Halim) হয়ে প্রচারে নামতেও দেখা গিয়েছে তাঁকে। রাজনৈতিক পরিবারের সদস্য সায়রা এই প্রথমবার সরাসরি ভোটের ময়দানে। তাঁর কথায়, “লড়াই অবশ্যই চ্যালেঞ্জিং। কিন্তু আমি জেতার জন্য ভোটে লড়াই করছি। সমাজের খেটে খাওয়া মানুষের জন্য আমরা লড়াই করি। এটাই আমাদের আদর্শ। আগামীদিনে বেকারত্ব দূর করা, সবার উন্নতি, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি দিকে আমাদের নজর থাকবে। প্রচারেও তাই তুলে ধরছি। কোন রাজনৈতিক দল আমার উল্টোদিকে রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার নিজের উপর, দলের উপর এবং দলের কর্মীদের উপর বিশ্বাস রয়েছে।‘’  লোকসভা, বিধানসভা হোক বা পুরসভা, সারা রাজ্যে বামেদের ভোটের হার তলানিতে এসে ঠেকেছে। কার্যত ভারডুবি হয়েছে বামেদের। কেন মনে হচ্ছে এই কেন্দ্রে ঘুরে দাঁড়াতে পারবে সিপিআইএম? প্রশ্নের উত্তরে সায়রা বলেন, “এখানে বিভিন্ন ধরনের মানুষ বাস করেন। উচ্চবিত্ত যেমন রয়েছেন, তেমনই মধ্যবিত্ত, নিম্নবিত্তের মানুষেরও বাস। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। বেকারত্ব দূর করা থেকে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি সবার জন্য করতে চাই আমরা।‘’

আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। গতকালই ২ কেন্দ্রে উপনির্বাচনে (By Election) প্রার্থী ঘোষণা করেছে বামেরা (Left Front Candidate)। আসানসোল লোকসভা আসনের (Asansol Loksabha Seat) উপনির্বাচনে সিপিএম প্রার্থী (CPM Candidate) হচ্ছেন পার্থ মুখোপাধ্যায় (Partha Mukherjee)। পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: Red Volunteers: রেড ভলান্টিয়ারদের দলে টানতে রাজ্য সম্মেলনে বার্তা কারাটের

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget