এক্সপ্লোর

WB Cabinet Reshuffle: ইঙ্গিত মিলেছিল আগেই, পরেশকে ছাঁটলেন মমতা, মন্ত্রিসভা থেকে বাদ হুমায়ুন-সৌমেন-রত্নাও

Mamata Banerjee: বুধবার রদবদলের পর মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন পরেশ অধিকারী, হুমায়ুন কবীর, সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ।

কলকাতা: দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হতেই মন্ত্রিপদ থেকে অপসারিত হন পার্থ চট্টোপাধ্যায়। তার পর থেকেই আরও বেশ কয়েক জনের ডানা ছাঁটা হতে পারে বেল জল্পনা শোনা যাচ্ছিল। বুধবার বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা আট জন নতুন মন্ত্রীর অন্তর্ভুক্তিতে সেই জল্পনাই এ বার সত্য বলে প্রমাণিত হল (WB Cabinet Reshuffle)। মমতার (Mamata Banerjee) মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন পরেশ অধিকারী। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তিনি (paresh Adhikary)। সম্প্রতি স্কুল শিক্ষ নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) তাঁর নাম জড়ায়। প্রভাব খাটিয়ে চাকরি হাতানোর অভিযোগে চাকরি যায় তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তার পর থেকেই তাঁকে পদে রাখা নিয়ে প্রশ্ন উঠছিল। শেষমেশ মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন পরেশ। তাঁর জায়গায় রাজ্যের নয়া শিক্ষা প্রতিমন্ত্রী হলেন সত্যজিৎ বর্মন। 

মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন পুরনো চার জন

এ ছাড়াও, বুধবার রদবদলের পর মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন হুমায়ুন কবীর, সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ। এতদিন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন। কিন্তু তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ সামনে আসছিল। টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিলেও, নিজের বাড়িতে তাঁকে পরিচারিকার কাজ করতে বাধ্য করেন বলে সম্প্রতি হুমায়ুন এবং তাঁর পত্নীর বিরুদ্ধে অভিযোগ করেন এক জনজাতি তরুণী। এমনকি জনজাতি হওয়ার তাঁকে কটূক্তিও করা হয় বলে অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: WB Cabinet Reshuffle: পার্থর জায়গায় শোভনদেব, গুরুত্ব বাড়ল শশীর, পরিবহণ দফতর হাতছাড়া ফিরহাদের

এ ছাডা়ও, সৌমেন এবং রত্না নিজ নিজ  দফতরের কাজকর্ম ঠিকঠাক চালাতে পারছিলেন বলে শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। রত্নার বয়সও হয়েছে। সৌমেনকে আপাতত সংগঠনের কাজে লাগানো হতে পারে বলে সূত্রের খবর। সম্প্রতি তাঁকে  তমলুক সাংগঠনিক জেলা সভাপতিও করে তৃণমূল। সেখানে দলের কাজেই তাঁকে বেশি করে দেখা যেতে পারে। 

মমতার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল

স্কুল শিক্ষক নিয়োগ মামলায় পার্থ গ্রেফতার হওয়ার পরই সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুধবার বিকেলে রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ এবং প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হন বীরবাহা হাঁসদা
এবং বিপ্লব রায়চৌধুরী। আবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন সত্যজিত্‍ বর্মন এবং তাজমুল হোসেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget