এক্সপ্লোর

WB Covid Restriction: ১ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ‘দুয়ারে সরকার’

WB Covid Guidelines: করোনা মোকাবিলায় কাল থেকেই রাজ্যে জারি কড়া বিধিনিষেধ। বন্ধ সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সন্ধে সাতটা পর্যন্ত চলবে লোকাল ট্রেন, নবান্নে জানালেন মুখ্যসচিব।

কলকাতা: রাজ্যে বাড়ছে করোনা, ওমিক্রন সংক্রমণ। এই পরিস্থিতিতে সতর্ক রাজ্য সরকার। কাল থেকেই জারি কড়া বিধিনিষেধ। আজ থেকে চালু হওয়ার কথা ছিল ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। তবে মুখ্যসচিব জানালেন, ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল ‘দুয়ারে সরকার’। 

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আরও জানিয়েছেন, ‘ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার। কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ। সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা। সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ। চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে। অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি। মৃতদেহ নিয়ে যেতে পারে সর্বোচ্চ ২০ জন। সন্ধে ৭টার পর সব লোকাল ট্রেন বন্ধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রো। ৫-এর বেশি করোনা আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন। কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত।’

মুখ্যসচিব আরও জানিয়েছেন, ‘রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ। মুম্বই ও দিল্লি থেকে সপ্তাহে দু’টির বেশি উড়ান নয়। কোনও অঞ্চলে পাঁচজনের বেশি করোনা আক্রান্ত হলে সংশ্লিষ্ট অঞ্চলটিকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হবে। ইতিমধ্যেই কলকাতায় ১১টি জায়গা মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি থাকবে।’

২২ জানুয়ারি রাজ্যের চারটি কর্পোরেশনে ভোট। ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট জারি করা হয়েছে। বিভিন্ন দল প্রচারও শুরু করে দিয়েছে। তাতে কি রাজ্য সরকার কোনওরকম বিধিনিষেধ জারি করবে? এ বিষয়ে মুখ্যসচিব জানিয়েছেন, ‘পুরভোটে কোভিড বিধি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget