এক্সপ্লোর

Dengue Death: কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু

WB Dengue Death: অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। সূত্রের খবর, ডেথ সার্টিফিকেটে রয়েছে ডেঙ্গির উল্লেখ। 

সন্দীপ সরকার, কলকাতা: কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু (Dengue Death)। নিউ আলিপুরে প্রাণ গেল ১৩ বছরের বালকের। অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। সূত্রের খবর, ডেথ সার্টিফিকেটে রয়েছে ডেঙ্গির উল্লেখ।                 

ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু: জানা গিয়েছে, গতকাল ভর্তি হয় ছাত্র। ছিল আইসিআউতে। আজ ভোররাতে মৃত্যু হয়েছে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। এ নিয়ে জুলাই মাস থেকে আজ পর্যন্ত ১৭ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর রাজ্যে।  যার মধ্যে কলকাতা পুর এলাকার বাসিন্দা ৩ জন।                                    

এদিকে চিকিৎসার গাফিলতিতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর অভিযোগ। আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মঙ্গলবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় আমডাঙার রফিপুরের বাসিন্দা জহিরুল ইসলামের। আমডাঙা গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে ওঠে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। সেখান থেকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় জহিরুলের। এরপরই ফের আমডাঙা গ্রামীণ হাসপাতালের সামনে দেহ নিয়ে গিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে যায় পুলিশ ও বিডিও। আধঘণ্টা পর ওঠে বিক্ষোভ।                                

রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যভবন সূত্রে খবর, চলতি বছর এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের নিরিখে প্রথম ৫-এ রয়েছে কলকাতা। গত দেড় মাসেরও বেশি সময় ধরে রাজ্যে দাপট বেড়েছে ডেঙ্গির। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে মশা বাহিত রোগের প্রকোপ। এই মুহূর্তে, ডেঙ্গি আক্রান্তের নিরিখে, শীর্ষে রয়েছে নদিয়া বৃহস্পতিবার পর্যন্ত এই জেলায় আক্রান্তের সংখ্যা ২৫৩৫। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা এখানে আক্রান্তের সংখ্যা ২৩৩০। আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে হুগলি এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৪৩ জন। ৪ নম্বরে রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৪০। আর ঠিক এরপরই, ৫ নম্বরে রয়েছে কলকাতা।এখনও পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭৮৯ জন। হাসপাতালে বাড়ছে চিকিৎসাধীন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।                

আরও পড়ুন:  Board Exam: এবার থেকে বছরে ২ বার বোর্ডের পরীক্ষা, জানাল শিক্ষামন্ত্রক

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget