এক্সপ্লোর

CV Ananda Bose: আগামীকাল বিকেল ৪টা! তৃণমূলকে সময় দিলেন রাজ্যপাল

Abhishek Banerjee: এর আগে দার্জিলিঙে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।

কলকাতা: কাল বিকেল চারটেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিলেন রাজ্যপাল (WB Governor)। কাল বিকেল চারটেয় রাজ্যপাল ও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সাক্ষাত, রাজভবন সূত্রে খবর। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্নায় তৃণমূল কংগ্রেস।

কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। তারপরেই এই সাক্ষাতের সময় দিয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসেছে তৃণমূল। রবিবার ধর্নার চতুর্থ দিন ছিল। সেই দিনই রাতে এই খবর পাওয়া যায়। এর আগে  দার্জিলিঙে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।

একদিকে যখন সাক্ষাতের সময় দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তখনই রাজভবনের সামনে তৃণমূলের ধর্না নিয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে রাজভবন। রাজভবনের সামনে ১৪৪ ধারা রয়েছে, সেখানে মঞ্চ বেঁধে ধর্না চলছে। সেই মঞ্চ সরাতে প্রশাসন কোনও পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে রাজভবনের তরফে। 

শনিবার দার্জিলিংয়ে রাজ্য়পালের সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল দাবি করে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ভূয়সী প্রশংসা করেছেন সি ভি আনন্দ বোস। তারপরেই সামনে আসে ধর্না নিয়ে এমন সংঘাতের কথা। রাজ্যপাল বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে ছিলেন। কলকাতায় রাজভবনের সামনে ধর্না চালাচ্ছে তৃণমূল। রাজ্যপাল কলকাতায় ফেরার আগেই নবান্নে রাজভবনের তরফে চিঠি পাঠানো হয়েছে।  

রাজভবনের (Raj Bhaban) তরফে আইনের ধারা উল্লেখ করে জানতে চাওয়া হয়েছে,  কীভাবে রাজভবনের সামনে মঞ্চ বেঁধে অবস্থান চলছে? কে ধর্না চালানোর অনুমতি দিয়েছে। ১৪৪ ধারা জারি রয়েছে, সেখানে প্রশাসন কীভাবে ধর্নার অনুমতি দেয়? এই প্রশ্নও করা হয়েছে। রবিবার রাতে কলকাতায় ফিরে, এই নিয়ে মন্তব্য করেছেন রাজ্যপাল নিজেও। 

বিষয়টি নিয়ে এদিন ধর্না মঞ্চ থেকে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তিনি বলেন, 'তিনি আজ রাজ্য সরকারকে চিঠি লিখে বলেছেন, ধর্নার অনুমতি কেন দেওয়া হয়েছে? আমার আরও দুটো প্রশ্ন আছে। প্রথমত, বিজেপির নেতারা এসে যখন রাজ্যপালের সঙ্গে বৈঠক করার নাম করে রাজভবনের লনে বৈঠক করেন, তখন তাঁর মনুষ্যত্ব, দায়িত্ব ও গণতন্ত্রের প্রতি আনুগত্য কোথায় থাকে? দ্বিতীয়ত, ২০২৩ পর্যন্ত ৬ বার মিছিল করে বিজেপির প্রতিনিধিরা, উনি বলছেন কীভাবে ধর্না?'

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'বিজেপি কখনও রাজভবনের সামনে ১৪৪ ধারা ভেঙে কোনও জমায়েত করেনি। ৪ দিন পর চিঠি পাঠিয়ে কী হবে। রাজ্যপাল এলে দেখা করার পর এমনিই তো মঞ্চ খুলে নেবে।'

কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে, দিল্লিতে কৃষি ভবনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরেই রাজভবনে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু , রাজ্যপাল রাজভবনে না থাকায় বৃহস্পতিবার সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেনি তৃণমূলের প্রতিনিধিদল। এর বদলে উত্তরবঙ্গে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার প্রস্তাব দেন সিভি আনন্দ বোস।  এরপরই, রাজভবনের সামনের মঞ্চেই লাগাতার ধর্নায় বসে থাকার সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

আরও পড়ুন: শিব ভাবনায় সেজে উঠছে পুজোমন্ডপ! আহিরীটোলায় এবার সোমনাথ মন্দির

সেরা শিরোনাম

Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget