এক্সপ্লোর

Poila Baishakh: নববর্ষে বেলুড় মঠে রাজ্যপাল, তাঁর হাত দিয়ে কোচিতে গেল মঙ্গল কলস

CV Ananda Bose: কেরলের কোচিতে রামকৃষ্ণ মঠ এবং মিশনের শাখারও ৭৫ বছর পূর্তি এবছর।

রুমা পাল ও ভাস্কর ঘোষ, বেলুড়: বাংলা নববর্ষে (Poila Baishakh) বেলুড়মঠে দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose)। তাঁর হাত দিয়েই বেলুড় থেকে গঙ্গাজল পাঠানো হল কেরলের কোচিতে। সেখানে রামকৃষ্ণ মঠ এবং মিশনের শাখার ৭৫ বছর পূর্তি উৎসবের সূচনা হবে এই গঙ্গাজল ছিটিয়ে।  আগামী পয়লা মে রামকৃষ্ণ মিশনের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস।  সেই উপলক্ষ্য়ে মিশনের ২৬৭ টি শাখায় শুরু হয়ে গেছে উদযাপন। তাতে শামিল হলেন রাজ্যপালও।

কোচিতে রামকৃষ্ণ মঠ এবং মিশনের শাখারও ৭৫ বছর পূর্তি এ বছর

কেরলের কোচিতে রামকৃষ্ণ মঠ এবং মিশনের শাখারও ৭৫ বছর পূর্তি এবছর। তারও উদযাপন শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকে। সেই অনুষ্ঠানের জন্য বেলুড় মঠের মায়ের ঘাটের পবিত্র গঙ্গাজল পাঠানো হল কোচিতে। 

শুক্রবার সকালে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে পা রাখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মাযের ঘাটের গঙ্গাজল রাজ্য়পালের হাত দিয়ে তুলে দেন মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। গঙ্গার জলপূর্ণ মঙ্গল কলসটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে রক্ষিত ছিল। পরে তা তুলে দেওয়া হয় কোচির রামকৃষ্ণ মিশনের অধ্য়ক্ষের হাতে। 

মঙ্গল কলসটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে রক্ষিত ছিল

এই মঙ্গল কলস এবার পাড়ি দেবে কেরলের উদ্দেশে। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যপাল বলেন, "কেরলের সঙ্গে বাংলার যে মেলবন্ধন,  স্বামীজির হাত ধরেই তার সূচনা। আগামী দিনে আরও সুদৃঢ় হবে।" রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। তিনি জানিয়েছেন, কেরলের কোচির রামকৃষ্ণ মঠ এবং মিশনে ছড়ানো হবে এই পবিত্র জল।

শনিবার পয়লা বৈশাখ। ১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। নতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান-আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা৷ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ৷ কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।

আরও পড়ুন: Raj Bhavan : নববর্ষের উপহার, জন সাধারণের জন্য খুলে যাচ্ছে রাজভবনের দরজা

হালখাতা, মিষ্টিমুখে ব্যস্ত শহরবাসী। সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল কালীঘাটে।  রাত থাকতেই পুজোর ডালি নিয়ে হাজির হয়েছেন দর্শনার্থীরা। একে পয়লা বৈশাখ, তার ওপর আজ শনিবার। তাই ভিড়ের চাপও বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget