এক্সপ্লোর

WB HS Results 2023: কলকাতা পিছিয়েই, ফের জেলারই জয়জয়কার, উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা দেখে নিন

West Bengal HS Results 2023: প্রকাশিত হল এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। মেধাতালিকায় জায়গা পেয়েছেন ৮৭ জন।

কলকাতা: সব অপেক্ষার অবসান। প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB HS Results 2023)। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানেই প্রকাশ করা হল এক থেকে দশের মেধাতালিকাও। তালিকায় দাপট দেখালেন কারা, দেখে নিন একনজরে। (West Bengal HS Results 2023)



WB HS Results 2023: কলকাতা পিছিয়েই, ফের জেলারই জয়জয়কার, উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা দেখে নিন

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী, প্রথম দশে রয়েছেন ৮৭ জন পড়ুয়া। এ বারের মেধাতালিকায় কলকাতার প্রতিনিধি মাত্র তিন জন। সব থেকে বেশি পড়ুয়া রয়েছে হুগলির, ১৮ জন। 

আরও পড়ুন: WB HS Results 2023: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল, মার্কশিটে থাকছে QR Code, দেখা যাবে নাম, প্রাপ্ত নম্বর, গ্রেড
WB HS Results 2023: কলকাতা পিছিয়েই, ফের জেলারই জয়জয়কার, উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা দেখে নিন

তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ১২ জন। তালিকায় দাপট, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়েরও। মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন এই আবাসিক স্কুলের ন'জন পড়ুয়া। 



WB HS Results 2023: কলকাতা পিছিয়েই, ফের জেলারই জয়জয়কার, উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা দেখে নিন

এর মধ্যে একক ভাবে প্রথম হয়েছেন একজন পড়ুয়াই। উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছেন।


WB HS Results 2023: কলকাতা পিছিয়েই, ফের জেলারই জয়জয়কার, উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা দেখে নিন

উচ্চমাধ্যমিকে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের আবু সামা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের হারে ৯৯ শতাংশ পেয়েছেন।


WB HS Results 2023: কলকাতা পিছিয়েই, ফের জেলারই জয়জয়কার, উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা দেখে নিন

উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন চার জন। তমলুকের হ্যামিলটন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনসূয়া সাহা, আলিপুরদুয়ারের কামাখাগুড়ি গার্লস হাইস্কুলের পিয়ালি দাস এবং বালুরঘাট ললিত মোহনের শ্রেয়া মল্লিক। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪।


WB HS Results 2023: কলকাতা পিছিয়েই, ফের জেলারই জয়জয়কার, উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা দেখে নিন

সার্বিক পাশের হারে অনেক পিছিয়ে কলকাতা। সেই তালিকায় সবার ওপকে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৫.৭৫ শতাংশ। আর কলকাতার স্থান দশম। 

এ বছর পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। সফল পরীক্ষার ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাসের হার  ৮৯.২৫ শতাংশ। 
৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী। গতবছর এই সংখ্যাটা ছিল ৫ লক্ষ ৭০ হাজার।

৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র মাত্র ৫২ হাজার ৮৭৮। এ বছর উচ্চমাধ্যমিকে আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। পাসের হার ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন। ৮০ শতাংশ বা তার বেশি পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৫২ হাজার ৮৭৮।

২০১৯ সালে উচ্চ মাধ্যমিকে পাশের হারে কলকাতা ছিল ২ নম্বরে। ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। ২০২২ সালে পাসের হারে কলকাতা ১৩ নম্বরে। ২০২৩ সালে পাসের হারে কলকাতা ১০ নম্বরে। শুধু তাই নয়, ১১টি জেলায় পাসের হার ৯০ শতাংশ বা তার বেশি। 



Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget