এক্সপ্লোর

WB HS Results 2023: আর্থিক টানাপড়েন নিত্যসঙ্গী! জেদ ও অধ্যবসায়ে রাজ্যে দ্বিতীয় আবু

North Dinajpur: মনপ্রাণ লাগিয়ে পড়েছিলেন। সেই পরিশ্রমের ফলও মিলল হাতেনাতে। নাম উঠল মেধাতালিকায়।

কলকাতা: দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার সময় নিয়মিত পড়াশোনা করতেন আবু। কোনও গৃহশিক্ষক ছিল না তাঁর। স্কুলের শিক্ষকদের কাছ থেকেই সাহায্য পেয়েছেন, পাশাপাশি নিজেই বাড়িতে পড়েছেন বলে জানালেন আবু। 

পরিবারের আর্থিক অবস্থা ভাল না। তাই ছোট থেকেই মনে করতেন বাড়ির অবস্থার উন্নতি করতে গেলে একমাত্র হাতিয়ার পড়াশোনা। মনপ্রাণ লাগিয়ে পড়েছিলেন। সেই পরিশ্রমের ফলও মিলল হাতেনাতে। নাম উঠল মেধাতালিকায়। উচ্চ মাধ্যমিকে গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছেন আবু সামা। উত্তর দিনাজপুর রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের পড়ুয়া আবু।

কেমন ছিল লড়াইটা? মেধাতালিকায় নাম তোলাটা কী লক্ষ্য ছিল? আবু বললেন, 'মাধ্যমিকে ভাল রেজাল্ট করার ইচ্ছে ছিল। কিন্তু কোভিডের কারণে মাধ্যমিক হয়নি। তাই ইচ্ছে ছিল উচ্চমাধ্যমিকে সেই স্বপ্ন পূরণ করব। তাও উচ্চ মাধ্যমিকে প্রথম দিকে, একাদশ শ্রেণিতে তেমন পড়াশোনা করিনি। কিন্তু দ্বাদশ শ্রেণিতে উঠে পড়াশোনা করেছি। শেষ ৬ মাস খুব মন দিয়ে পড়াশোনা করেছি।'

কৃষক পরিবারের সন্তান আবু। বাবা কৃষিকাজ করতেন কিন্তু এখন অসুস্থ, তাই সেভাবে কাজ করতে পারেন না। পরিবারের রোজগারও কম। নানা প্রতিকূলতার মধ্যেই নিজের লড়াইটা চালিয়ে গিয়েছেন আবু। সরকারি স্কুলের তরফে যা যা সুবিধা পেয়েছেন, আর স্কুলের শিক্ষকরা সাধ্যমতো সাহায্য করেছেন। এছাড়া সঙ্গী ছিল জেদ ও অধ্যবসায়। এর উপর ভিত্তি করেই চমকপ্রদ ফল আবুর। 

কার কথা বলেছেন আবু?
মেধাতালিকায় দ্বিতীয় আবু সামা বলেন, 'আমার শিক্ষকদের, আমার বাবা-মার অবদান রয়েছে। নিজেও চেষ্টা করেছি।' দিনভর পড়াশোনা করেছেন এমন নয়। প্রতিদিন ৮-১০ ঘণ্টা ধরে পড়াশোনা করতেন তিনি।

এ বছর পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। সফল পরীক্ষার ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাসের হার  ৮৯.২৫ শতাংশ। ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী। গতবছর এই সংখ্যাটা ছিল ৫ লক্ষ ৭০ হাজার। ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র মাত্র ৫২ হাজার ৮৭৮। এ বছর উচ্চমাধ্যমিকে আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। পাসের হার ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন। ৮০ শতাংশ বা তার বেশি পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৫২ হাজার ৮৭৮। ২০১৯ সালে উচ্চ মাধ্যমিকে পাশের হারে কলকাতা ছিল ২ নম্বরে। ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। ২০২২ সালে পাসের হারে কলকাতা ১৩ নম্বরে। ২০২৩ সালে পাসের হারে কলকাতা ১০ নম্বরে। শুধু তাই নয়, ১১টি জেলায় পাসের হার ৯০ শতাংশ বা তার বেশি। 

আরও পড়ুন: শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
CPIM Bookstall: ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে নিয়ে টানাটানি বিরোধীদের, 'সে নাবালক জানতাম', বার্তা শমীক ভট্টাচার্যের
চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে নিয়ে টানাটানি বিরোধীদের, 'সে নাবালক জানতাম', বার্তা শমীক ভট্টাচার্যের

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget