এক্সপ্লোর

WB Municipal Election Result: টিকিট না পেয়ে ক্ষোভে নির্দল প্রার্থী হয়েছিলেন, তৃণমূল নেত্রী মাকে হারিয়ে কোচবিহারে জয়ী ছেলে

WB Municipal Election Result: তৃণমূলের তরফে যুক্তি দেওয়া হয় যে, দল বড় হয়েছে আগের থেকে। তৃণমূলই যে জিতবে, তা সকলেই জানেন। তাতেই মানুষের উচ্চাকাঙ্খা বেড়ে গিয়েছে।

কলকাতা: রাজনীতি মুখোমুখি দাঁড়ি করিয়েছিল তাঁকে। কিন্তু তাতে বাজিমাত করলেন ছেলে। বকেয়াপুরসভা নির্বাচনে (WB Municipal Election Result) মাকে হারিয়ে নির্দল প্রার্থী (Independent Candidate) হিসেবে জয়ী হলেন তিনি। ৬১১ ভোটে মাকে হারালেন।

কোচবিহার পুরসভার ঘটনা (Cooch Behar Municipal Elections Result)। সেখানকার ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডে বিদায়ী পুর প্রশাসক মীনা তরকে প্রার্থী করেছিল তৃণমূল। জোড়াফুলেরই সক্রিয় সদস্য ছিলেন তাঁর ছেলে উজ্জ্বল তর।

কিন্তু পুরভোটে শুধু মীনাকেই টিকিট দেয় তৃণমূল। খালিহাতে ফিরতে হয় উজ্জ্বলকে। তাতেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বুধবার ফলাফল প্রকাশের পর দেখা গেল, মাকে হারিয়ে দিয়েছেন তিনি।

এ নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে, তৃণমূলের তরফে যুক্তি দেওয়া হয় যে, দল বড় হয়েছে আগের থেকে। তৃণমূলই যে জিতবে, তা সকলেই জানেন। তাতেই মানুষের উচ্চাকাঙ্খা বেড়ে গিয়েছে। তৃণমূল দল হিসেবে নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে জনপ্রিয়তায় পৌঁছেছে, তাতে মুখোমুখই লড়াইয়ে নামতে পিছপা হচ্ছেন না মা-ছেলেও।

আরও পড়ুন: Saugata Roy: 'এত হিংসাত্মক ঘটনা ঘটলে লোকের বিশ্বাস চলে যায়', বিস্ফোরক মন্তব্য সৌগতর ।Bangla News

বকেয়া পুরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন ব্যাপক হিংসা এবং অশান্তির খবর মেলে। বিরোধীদের এজেন্ট বার করে দিয়ে, তাঁদের মারধর করে ভোট লুঠ করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় শাসকদলকে।  প্রশ্ন ওঠে, বিধানসভা নির্বাচন তথা কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগরে যেখানে তাদের সামেন টিকতেই পারেনি বিরোধী শিবির, সেখানে ভোটে অশান্তি বাঁধানোর কি কোনও প্রয়োজন ছিল তৃণমূলের।

নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। তাতে শেষ মেশ নতুন করে দুই ওয়ার্ডে ভোট করানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল। যদিও বিরোধীদের দাবি ছিল, সিংহভাগ ওয়ার্ডেই পুনর্নির্বাচনের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget