এক্সপ্লোর

WB Municipal Election: মেদিনীপুর বাম ঐক্য ফাটল, মেলেনি আসন, আলাদা প্রার্থী ফরওয়ার্ড ব্লকের

WB Municipal Election West Midnapur: বাম শরিক দলের অভিযোগ, কংগ্রেস ও নির্দলদের জন্য আসন ছাড়লেও, তাদের জন্য কোনও আসন বরাদ্দ করেনি সিপিএম।সিপিএম এই অভিযোগে আমল দিতে নারাজ

 

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: সিপিএমের (CPM) বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তুলে, বামফ্রন্ট (Left Front) থেকে বেরিয়ে মেদিনীপুর পুরসভায় (Midnapur Municipality) আলাদা প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক (Forward Block)। বাম শরিক দলের অভিযোগ, কংগ্রেস ও নির্দলদের জন্য আসন ছাড়লেও, তাদের জন্য কোনও আসন বরাদ্দ করেনি সিপিএম। যদিও সিপিএম এই অভিযোগে আমল দিতে নারাজ।

পুরভোটে প্রার্থী নিয়ে তৃণমূল ও বিজেপি শিবিরে অসন্তোষের ছবি ধারাবাহিক ভাবে সামনে এসেছে।  এবার আসন বণ্টন নিয়ে বাম শিবিরে দেখা গেল ফাটল। বামফ্রন্ট থেকে বেরিয়ে মেদিনীপুর পুরসভায় আলাদা প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক।

গত ৩ ফেব্রুয়ারি মেদিনীপুর পুরসভার জন্য সিপিএমের তরফে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তাতে দেখা যায়, ২৫টি আসনের মধ্যে ১৬টি আসন ছাড়া হয়েছে সিপিএমকে। ৪টি আসনে দেওয়া হয়েছে সিপিআই প্রার্থী। বাকি ৫টি আসন ছাড়া হয়েছে ধর্মনিরপেক্ষ নির্দল প্রার্থীদের জন্য। কিন্তু বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি'র জন্য কোনও আসন বরাদ্দ করা হয়নি।

পশ্চিম মেদিনীপুর সিপিএমের তৎকালীন জেলা সম্পাদক তরুণ রায় বলেছিলেন, ২৫টি আসনের মধ্যে ১৬টিতে লড়বে সিপিএম। চারটিতে সিপিআই। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির জন্য ৫টি আসন ছাড়া হয়েছে।

মনোনয়নপর্ব মিটে যাওয়ার পর দেখা যায়, মেদিনীপুর পুরসভার ১৫, ২১ ও ২৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক।পুরভোটের আগে এই ঘটনায় বাম ঐক্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিএমের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী। মেদিনীপুর পুরসভা ১৫ নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লক প্রার্থী আনোয়ার আলি খান বলেছেন, সিপিএম একনায়কতন্ত্র চালিয়েছে। কংগ্রেসকে আসন ছেড়েছে, নির্দলকে আসন ছেড়েছে। অথচ আমাদের আসন ছাড়েনি। তাই আলাদা ভাবে প্রার্থী দেওয়া হয়েছে।

সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেছেন, এই সমস্যা দীর্ঘদিনের। আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করি। কিন্তু এবার তো আর সময় নেই। মানুষ ঠিক করবে কে ঠিক কে ভুল।

মেদিনীপুরে বাম ঐক্যে ফাটলের এই ঘটনা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি।তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেছেন, বামফ্রন্ট মিউজিয়মে যাওয়ার অবস্থায় রয়েছে। সিপিএম সারা জীবন এই দাদাগিরি চালিয়েছে। অস্তাচলে যাওয়ার পরেও ওদের এই লড়াই নিয়ে আমাদের কিছু বলার নেই।

বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি সমিত কুমার মণ্ডল বলেছেন, জনসাধারণ দেখছে নিজেদের পুরনো সঙ্গীকে ভুলে অলিখিত ভাবে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে সিপিএম। মানুষ যোগ্য জবাব দেবে।

ভোট কাটাকাটিতে ফরওয়ার্ড ব্লক প্রার্থীরা কোনও ফ্যাক্টর হন কি না, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget