এক্সপ্লোর

WB School uniform: রাজ্যে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম, পকেটে বিশ্ব-বাংলা লোগো

ছাত্রদের সাদা জামা, নীল প্যান্ট। ছাত্রীদের নীল-সাদা কামিজ। সঙ্গে ছাত্রীদের নীল-সাদা শাড়ি। পকেটে বিশ্ব-বাংলা লোগো।

কলকাতা: স্কুলের পোশাকে বদল। রাজ্যে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম (School Uniform)। ছাত্রদের জন্য বরাদ্দ হয়েছে সাদা জামা, নীল প্যান্ট। ছাত্রীদের জন্য থাকবে নীল-সাদা শালোয়ার কামিজ এবং নীল-সাদা শাড়ি। সব পোশাকের পকেটেই থাকবে বিশ্ব-বাংলা (Biswa Bangla) লোগো।

সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেখানেই নির্দিষ্ট করে জানানো হয়েছে, রাজ্য সরকার এবার স্কুলের যেই পোশাক বিলি করবে, সেই পোশাকার রং হবে নীল সাদা। ইতিমধ্যেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে ডিএমদের কাছে। 

ইতিমধ্যেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে চিকিৎসক সংগঠনের একাংশ। অনেকের মতে স্কুলের নির্ধারিত পোশাক দিয়েই চিহ্নিত করা যেত স্কুল। এবার সব পোশাক একইরকম হয়ে যাওযায় সমস্যা হবে।

নষ্ট হবে পুরনো স্কুলের ঐতিহ্যও। সরকারি সিদ্ধান্তে আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকেই। এর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক শিবিরও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, 'রাজ্য সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র বিরোধিতা করছি।' 

বিরোধিতায় সরব হয়েছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহকারী সম্পাদক স্বপন মণ্ডল। তাঁর কথায়, 'বাংলার শিক্ষা সংস্কৃতির উপর দখলদারি চালাতে চাইছে রাজ্যের সরকার।' 


WB School uniform: রাজ্যে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম, পকেটে বিশ্ব-বাংলা লোগো

সম্প্রতি শিলিগুড়ির উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অলচিকি ভাষায় পঠনপাঠনের জন্য ৫ বছরে ৫০০টি স্কুল তৈরি করে দেওয়া হবে। উত্তরবঙ্গ সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee) বৈঠকে বসেন আদিবাসী উন্নয়ন পর্ষদের সঙ্গে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মানুষের জন্য ৫ বছরে ২০ লক্ষ ঘর তৈরি  যাঁদের মাটির বাড়ি রয়েছে, সেগুলি পাকা করা হবে।

আদিবাসী সম্প্রদায়ের জাহের থান ও মাজি থানের দরিদ্র মাজিরা প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাতা পাবেন। অলচিকি ভাষায় পঠনপাঠনের জন্য ৫ বছরে ৫০০টি স্কুল তৈরি এবং তাতে দেড় হাজার প্যারাটিচার নিয়োগ করা হবে। নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি ও কুরমালি ভাষায় পঠনপাঠনের ৫ বছরে ১০০টি নতুন স্কুল তৈরি হবে। SC, ST ও গরিবদের জন্য ৩ বছরে ১০০টি নতুন ইংরেজি মাধ্যমের স্কুল তৈরির সিদ্ধান্তও এদিন নেওয়া হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলেছে প্রাথমিক (Primary School), উচ্চ প্রাথমিক স্কুল (Upper Primary School)। প্রায় ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যে খুলেছে স্কুল। করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার (School Reopening) নির্দেশ দেয় রাজ্য সরকার (Westbengal Government)। পাশাপাশি এ দিন থেকেই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও খোলার নির্দেশ দেয় সরকার। কীভাবে বিধিনিষেধ মেনে ক্লাস শুরু হবে, সেই নির্দেশিকাও দেয় স্কুল শিক্ষা দফতর। 

আরও পড়ুন: Malaria Updates: একবছরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ, ম্যালেরিয়ায় দেশের মধ্যে দ্বিতীয় বাংলা, জানাল স্বাস্থ্যমন্ত্রক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget