এক্সপ্লোর

WB Weather Updates: নিম্নচাপের প্রভাবে আজও ধারাপাত, বজ্রবিদ্যুতের প্রকোপও রয়েছে, আবহাওয়ার পরিবর্তন আগামী দু’দিনে

Weather Forecast: আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূল এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাজ্যে বর্ষা দেরিতে ঢুকেছিল বটে। কিন্তু সেপ্টেম্বরের গোড়াতেও বৃষ্টিতে ভিজছে মাটি। তার মধ্যেই সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে। এর প্রভাবে আকাশ মেঘলা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও। তবে শুক্রবারের পর থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (WB Weather Updates)

আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূল এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। এ ছাড়াও, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (Weather Forecast)

আবহবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ এবং বিস্তৃতি তুলনামূলক একটু বেশিই হবে। তবে শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। পরিমাণে কম হলেও, উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুপয়ার এবং কোচবিহার-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: TMC Dharna: বকেয়া আদায়ে আবারও ধর্নার পরিকল্পনা, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক, অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি তৃণমূলের

এর মধ্যে আবার কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ হতে পারে কিছুটা বেশি। বাকি জায়গায় বিক্ষিপ্ত থেকে দু'-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজ্রবিদ্যুতের প্রকোপ সর্বত্রই দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। তাই দুর্যোগের সময় স্থানীয় মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

শহর কলকাতাতেও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। এদিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শহরে। শুক্রবার থেকে বৃষ্টি ধরে এলে, শনি ও রবি থেকে তাপমাত্রার পারদ যেমন চড়বে, তেমনই আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বুধবার বিকেলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক ছিল, ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯০ শতাংশ। বৃষ্টি হয় ৯.৯ মিলিমিটার।

এর পাশাপাশি, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানেও আজ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। সমুদ্রও উত্তাল হয়ে উঠতে পারে আজ। যে কারণে বৃহস্পতিবার পর্যন্ত আপাতত মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget