এক্সপ্লোর

WBJEE Result 2022 Topper: সকালে স্কুল, বিকেলে প্রস্তুতি, টানা অধ্যাবসায়ে সফল জাহ্নবী

WBJEE Result 2022: প্রথম থেকেই নিয়মিত কড়া নিয়মানুবর্তিতার মাধ্যমে প্রস্তুতি নিয়েছেন বলে জানালেন জাহ্নবী

কলকাতা: জয়েন্ট এন্ট্রান্সে সারা রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছেন জাহ্নবী শ। শুধু তাই নয়, জাহ্নবী রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী জাহ্নবী। পরীক্ষার ফল জেনে খুবই খুশি জাহ্নবী তিনি বলেন, 'এটা আশা করিনি। খুব ভাল লাগছে।' কিন্তু এত ভাল ফলের পিছনের রহস্য কী?

কীভাবে প্রস্তুতি:
প্রথম থেকেই নিয়মিত কড়া নিয়মানুবর্তিতার মাধ্যমে প্রস্তুতি নিয়েছেন বলে জানালেন জাহ্নবী। তিনি বলেন, 'আমি প্রস্তুতি নিয়েছিলাম। প্রতিদিন প্র্যাকটিস করেছি। পরীক্ষার আগে টানা মক পরীক্ষা দিয়েছি। প্রতিটি বিষয়েই সমান গুরুত্ব দিয়ে পড়েছি।' 
তাঁর সকালে স্কুলে ক্লাস থাকত। নিয়মিত ক্লাস করে তারপরে জয়েন্টের প্রস্তুতি নিয়েছেন জাহ্নবী। তিনি বলেন, 'সকালে ক্লাস করেছি। তারপরে বিকেলে প্রস্তুতি নিয়েছি।' তাঁর প্রস্তুতিপর্বে স্কুল খুব সাহায্য করেছিল বলেও জানিয়েছেন তিনি।

অনলাইনেও প্রস্ততি নিয়েছেন জাহ্নবী শ। তাতে সুবিধা হয়েছে বলে জানালেন তিনি। কী সুবিধা? জাহ্নবী জানাচ্ছেন, এই কাজে যাতায়াতের সময় বাঁচে। ফলে বাড়িতে পড়াশোনার অনেকটাই সময় পেয়েছিলেন। তবে একটি অসুবিধার কথাও বলেছেন জয়েন্টে চতুর্থ স্থানাধিকারী। অফলাইনে ক্লাস হলে বন্ধুদের সঙ্গে দেখা হয়, প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সেটা হয়নি। অনলাইনে পড়াশোনা করতে কোনও সমস্যা হয় না? তিনি বলেন, 'অনলাইনে কোনও সমস্যা নেই। অন্যদিকে মনোযোগ যাবে কিনা, সেটা নিজের উপর নির্ভর করে।' লক্ষ্যস্থির থাকলে সাফল্য আসবেই, মনে করে জাহ্নবী। সিবিএসই-এর সিলেবাসের কারণে কী প্রস্তুতি নিতে বেশি সুবিধা হয়? জাহ্নবী জানান, সিবিএসই-এর ক্ষেত্রে কেমিস্ট্রির যা সিলেবাস, তাতে একটু সুবিধা হয় বলে জানিয়েছেন জাহ্নবী

জয়েন্টের ফলপ্রকাশ: পরীক্ষার মাত্র ৪৮ দিনের মধ্যে প্রকাশিত হল ফলাফল। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল ৩০ এপ্রিল। পরীক্ষা হয়েছিল অফলাইনে। পরীক্ষা দেন লক্ষাধিক পরীক্ষার্থী। জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১,৩৯৩ জন এঁদের মধ্যে রাজ্যের পড়ুয়া ছিলেন ৬২, ৯২৭ জন। পরীক্ষায় সফল হয়েছেন ৮০,১৩২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে উচ্চ মাধ্যমিক সংসদের ৪১,৮৩৯ জন কৃতকার্য হয়েছেন। জেলার ফলের নিরিখে সবচেয়ে ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনা। এরপর দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পঃ মেদিনীপুর। চতুর্থ স্থানে পূঃ মেদিনীপুর, পঞ্চম স্থানে হুগলি। ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার। 

আরও পড়ুন: ঘড়ি ধরে নিয়মিত প্রস্তুতিতেই জয়েন্টে বাজিমাত সপ্তর্ষির 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget