এক্সপ্লোর

Mamata Banerjee: ট্রেনিং দিয়ে ছাত্রদের গ্রামে গ্রামে পাঠাব, আমরা চাই মানুষ তৈরি হোক, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

TMC Organizational Election: ‘আগামীদিনে লড়াই আরও জোরদার হবে। যাদের ভোট আছে, ভাল করে কাজ করুন। দল একটাই তৃণমূল, কোনও দ্বন্দ্ব নয়। দল ছাড়া কিছু নেই’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ‘আমরা চাই মানুষ তৈরি হোক। ট্রেনিং দিয়ে ছাত্রদের গ্রামে গ্রামে পাঠাব।’

আজ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে এই ঘোষণা করলেন চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন নির্বাচিত হন মমতা। এরপর তিনি বলেন, ‘এবার আমার একটাই লড়াই, শিল্প এবং কর্মসংস্থান। আমরা চাই মানুষ তৈরি হোক। ট্রেনিং দিয়ে ছাত্রদের গ্রামে গ্রামে পাঠাব।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমাকে সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ। অনেক ঝড়-ঝঞ্ঝা অতিক্রম করে আজ এই জায়গায় তৃণমূল। কংগ্রেস যতদিন লড়েছে, উত্তরপ্রদেশকে ভিত্তি করেই লড়েছে। গুজরাতকে ভিত্তি করে উঠেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের আসল জায়গা বাংলা। আপনারা দলকে মজবুত করে গড়ে তুলুন। বিজেপিকে দেশ থেকে হঠানোর জন্য তৃণমূলকে মজবুত করুন। তৃণমূল কংগ্রেস এখন জাতীয় দল। ২০১৬ সালে কমিশনের স্বীকৃতি পেয়েছি। মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সাংগঠনিক নির্বাচন করার জন্য। ফেব্রুয়ারিতেই সাংগঠনিক নির্বাচন করে দিলাম।’

বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ ত্রিপুরায় গেলে আমাদের মারধর করা হচ্ছে। ত্রিপুরায় অত্যাচার হচ্ছে, জেলে ঢোকানো হচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে। বাংলায় এর থেকে বেশি অত্যাচার সহ্য করেছি। তৃণমূল লড়াইয়ের মধ্যে দিয়ে উঠে এসেছে। তৃণমূলের আরেক নাম সংগ্রাম, আন্দোলন। তৃণমূল মুখে নয়, কাজে বিশ্বাস করে। তৃণমূল বিবেকানন্দের কথায় ভরসা করে। তৃণমূল মাথানত করবে না। একবার হারলে বারবার দাঁড়াও, তুমি জিতবেই। সিপিএমকে হঠিয়েছো, বিজেপিকেও পারবে। শুধু টাকায় চলছে বিজেপি, তারা আমাদের আসল শত্রু। কংগ্রেস মেঘালয়, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়। আমরা চেয়েছিলাম, বিজেপি বিরোধীরা এক জায়গায় আসুক। কিন্তু অহঙ্কার করে কেউ যদি বসে থাকে, তাহলে একলা চলো। একটা একটা করে ফুল গাঁথতে গাঁথতে গোটা মালা গেঁথে নেব। কিছু বলতে গেলেই দুর্বিষহ নাভিশ্বাস পেগাসাস। অভিষেক, পিকে, সবার ফোন ট্যাপ করেছে, প্রমাণ হয়েছে। একটা জাস্টিস দরকার, না হলে সবাইকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে। মানুষের কোনও অধিকার নেই, ফোনে কথা বললেই পেগাসাস। ১০০ দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছে। কমাতে কমাতে এমন করেছে এবার তো আর বাজেটে টাকাই নেই।’ 

সেরা শিরোনাম

West Bengal News Live : কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget