এক্সপ্লোর

Weather Forecast:ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ! ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে এই দুর্যোগ?

Weather West Bengal: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার অর্থাৎ আজ থেকে একটানা ভারী বৃষ্টির দাপট শুরু হবে

কলকাতা: দিন দুয়েকের জন্য নিস্তার পেলেও ফের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। 

জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুতে একটানা বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ রয়েছে নিম্নমুখী। গত দু'দিনে রোদের দেখা পাওয়া গেলেও, আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়।                                                                        

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার অর্থাৎ আজ থেকে একটানা ভারী বৃষ্টির দাপট শুরু হবে। সোমবার দক্ষিণের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। আগামিকাল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সোম থেকে ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এই তিন জেলায় ভারী বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত। উত্তর দিনাজপুরেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।                       

হাওয়া অফিস আরও জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ বর্তমানে দুর্বল হয়েছে। নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়েছে। সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গাঙ্গেয় বৃষ্টির দাপট বাড়বে। উত্তর ছত্তিসগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দু’টি ঘূর্ণাবর্তের অবস্থান বর্তমানে। যার কারণে ফের দুর্যোগের ঘনঘটা বাংলায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Suvendu Adhikari: ২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
Partition Of India:
"মৃণাল সেন সিনেমায় দেশভাগ দেখিয়েছেন, কিন্তু কারণ দেখাননি, কেন?" সিলেবাস পুনর্মূল্যায়নের কথা বললেন মন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget