এক্সপ্লোর

Hooghly Weather Update: দিনভর বৃষ্টির সম্ভাবনা, স্বস্তিদায়ক আবহাওয়া হুগলি জেলায়

Weather Update for Hooghly: আজ হুগলি জেলার বিভিন্ন অংশে সারাদিন ধরেই বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Hooghly Weather Update: আজ হুগলি জেলার আবহাওয়া (Hooghly Weather) কেমন থাকবে জেনে নিন। গতকাল থেকেই বৃষ্টি (Weather Forecast) শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে হুগলি জেলাতেও (Weatther Update)। গতকাল প্রায় সারাদিন ধরেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের এই জেলায় (Hooghly Weather Update)। রাতের দিকে বেড়েছে বৃষ্টির পরিমাণ। আজও দিনভর বৃষ্টির (Hooghly Weather Forecast) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আর বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হয়েছে হুগলি জেলায়। আজ হুগলি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ প্রায় পুরোই মেঘলা থাকবে। গতকালের মতো আজও সারাদিন বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে হুগলি জেলার বিভিন্ন অংশে। বৃষ্টির সঙ্গে বই ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ২২ কিলোমিটারের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৮৩ শতাংশ, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। তাই মাঝে মাঝে ভ্যাপসা গুমোট গরম অনুভূত হতে পারে। তবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে সেভাবে অস্বস্তিকর আবহাওয়া থাকবে না। অর্থাৎ গত কয়েকদিনের হাঁসফাঁস অবস্থা থেকে সাময়িক স্বস্তি পাবেন হুগলি জেলার বাসিন্দারা। 

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার তৈরি হয়েছিল নিম্নচাপ। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও গভীর হয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি এবং বইছে ঝোড়ো হাওয়া। মূলত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গভীর নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় মাঝারি বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার দিনভর বৃষ্টি হয়েছে হুগলি জেলায়। শনিবারও সারাদিন দক্ষিণবঙ্গের এই জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়। 

আরও পড়ুন- আর কিছু ক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে মুর্শিদাবাদে, পারদ পতনে মিলবে স্বস্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget