এক্সপ্লোর

Weather Update: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার পর্যন্ত

Kolkata Weather Update: নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও।

কলকাতা: একে নিম্নচাপ, তার সঙ্গী দোসর (Low Pressure)। জোড়া ফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা গোটা দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে। শুক্রবারের পর শনিবারও দুপুর থেকে প্রবল বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা (Kolkata Rain)। এই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সোমবার পর্যন্ত। (Weather Update)

ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলাকে সতর্ক করল আবহাওয়া দফতর

নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কলকাতা-সহ বাকি জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা ছিল। হয়েছেও তাই। প্রবল বর্ষণে ভিজেছে গোটা শহর।

আবহাওয়া দফতরের তরফে আজ বিকেলে প্রকাশিক বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে আরও ৪৮ ঘণ্টা। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ২৪ অগাস্ট থেকে আগামী ২৬ অগাস্ট, সোমবার পর্যন্ত। উত্তর ২৪ পরগনার এক-দুই জায়গায়, দক্ষিণ ২৪ পরগনায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের নানা স্থানে। সোমবার, ২৬ অগাস্ট ভারতী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। 

ভারী বৃষ্টিপাতের ফলে দৃশ্যমানতা কমতে পারে রাস্তাঘাটে, যানজটের সৃষ্টি হতে পারে। এছাড়া নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। কাঁচা বাড়ি বা রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। গতকালই বাঁকুড়ার বিষ্ণুপুরে বাজ পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: Kolkata Medical College and Hospital: 'টিএমসিপি করলে, তবেই মিলবে হস্টেল', চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা মেডিক্যালে; সরানো হল ডিনকে

 

উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৫ তারিখ, আগামীকাল দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। ২৬ অগাস্ট, সোমবার, ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়িতে। মৎসজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কতা। ওড়িশা লাগোয়া পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget