এক্সপ্লোর

Weather Update: দার্জিলিং ও কালিম্পঙে লাল সতর্কতা জারি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Weather Update Till 30 June: বুধবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে। উত্তরবঙ্গের ওই দুটি জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা: দার্জিলিং ও কালিম্পঙে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update)। মঙ্গলবার জানানো হয়, বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাদুটিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। আর জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলা তিনটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি তিনটি জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে, বুধবার সকাল পর্যন্ত পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গা সহ পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। পাঁচটি জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানের কিছু অংশ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বৃহস্পতিবার থেকে কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গের পরিস্থিতি। তবে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। অন্যদিকে শুক্রবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও কলকাতায়।

শনিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। পাশাপাশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। 

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি বৃষ্টি (১৮৯.৯ মিলিমিটার) হয়েছে আলিপুরদুয়ারের বারোবিশায়। জলপাইগুড়িতে হয়েছে ১৬৬.৫ মিলিমিটার, চাঁপাসারিতে ১৪৪.৪ মিলিমিটার ও শিলিগুড়িতে ১২৬.৪ মিলিমিটার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Assembly Oath Controversy:উপনির্বাচনে জয়ী ২ তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে আরও বাড়ল জট, চলছে চিঠি-পাল্টা চিঠি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget