এক্সপ্লোর

Weather Updates: বৃষ্টি শুরু দিঘা-বকখালিতে, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, সতর্ক প্রশাসন, মোতায়েন এনডিআরএফ

কোথাও বাঁশি বাজিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, তো কোথাও দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে...

আবীর দত্ত ও হিন্দোল দে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা: বৃষ্টি হচ্ছে দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের বহু এলাকায়। বৃষ্টি শুরু হয়েছে বকখালিতেও। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। সতর্ক রয়েছে প্রশাসন। নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) জওয়ানদের।

ইতিমধ্যেই শক্তিবৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরের জঠরে তৈরি হওয়া দানবের মোকাবিলায় তুঙ্গে প্রশাসনিক তৎপরতা।

দফায় দফায় বৃষ্টি হচ্ছে দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায়। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

সেই মতো, মঙ্গলবার সকাল থেকেই সতর্ক পুলিশ-প্রশাসন। কোথাও বাঁশি বাজিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, তো কোথাও দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে।

ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত। দুপুরের পর, দিঘায় নামানো হয় এনডিআরএফ জওয়ানদের। পর্যটকদের সতর্ক করতে মাইকে প্রচার চালায় পুলিশ।

দিঘা কোস্টাল থানার এক পুলিশ অফিসার বলেন, পর্যটকরা যেন সমুদ্রের কাছে না আসতে পারে, তার জন্য প্রচার করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই ছবি, দক্ষিণ ২৪ পরগনার বকখালিতেও। বিকেলের পর থেকে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। সকাল থেকেই তৎপর প্রশাসন। মোতায়েন রয়েছেন সিভিল ডিফেন্স ও এনডিআরএফ জওয়ানরা। সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হয়।

নামখানার বিডিও শান্তনুসিংহ ঠাকুর বলেন, (সাড়ে ১০ হাজার লোককে সরানো হয়েছে। প্রয়োজন হলে আরও সরানো হবে, শুকনো খাবার মজুত করা আছে। ইতিমধ্যেই, বেশ কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। দুর্যোগ এলে, সেই প্রস্তুতি কতটা বাস্তবায়িত হয়, সেটাই দেখার।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ উপকূলের কাছে সরে এসেছে নিম্নচাপ, আজ ও কাল প্রবল বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের মাঝেই নিম্নচাপের চোখ রাঙানি, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

সেরা শিরোনাম

West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
TMC News : 'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা
'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget