এক্সপ্লোর

West Bengal Assembly By Election 2024 : রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল, কারা তাঁরা ?

West Bengal Assembly By Election 2024 TMC Candidates : ৪টি বিধানসভা কেন্দ্রে আগামী ১০ জুলাই ভোট।  এই ৪টির মধ্য়ে ৩টিই ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। একটিতে জয়ী হয়েছিল তৃণমূল।

কলকাতা : লোকসভা ভোট মিটতে না মিটতেই, রাজ্য়ের ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগেই মানিকতলার জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল। এবার রাজ্য়ের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা ৪টি বিধানসভা কেন্দ্রে আগামী ১০ জুলাই ভোট।  এই ৪টির মধ্য়ে ৩টিই ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। একটিতে জয়ী হয়েছিল তৃণমূল।

  • রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হল। তিনি প্রাক্তন বিজেপি বিধায়ক। একুশের বিধানসভা ভোটে, রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্য়াণী। কিন্তু, ভোটে জিতে, ওই বছরেরই অক্টোবর মাসে, যোগ দেন তৃণমূলে। এবারের লোকসভা ভোটে, কৃষ্ণ কল্য়াণীকে রায়গঞ্জ কেন্দ্র থেকে, প্রার্থী করে তৃণমূল। সেই সময় বিধায়ক পদ ছেড়ে তৃণমূলের টিকিটে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কৃষ্ণ কল্য়াণী। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি।
  • রানাঘাট দক্ষিণে প্রার্থী হলেন মুকুটমণি অধিকারী। তিনি প্রাক্তন বিজেপি বিধায়ক।  বর্তমানে তৃণমূলে। লোকসভা ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন মুকুটমণি। 
  • বাগদায় মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করল তৃণমূল। মমতাবালা ঠাকুরের মেয়ে তিনি। 
  • মানিকতলায় তৃণমূল প্রার্থী হলেন সুপ্তি পাণ্ডে। তিনি প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী।  

    রায়গঞ্জ ও রানাঘাট ২ টি লোকসভা আসনেই এবার জয়ী হয়েছে বিজেপি।  আর রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ বিধানসভাওয়ারি ফলাফলে চোখ রাখলে দেখা যাচ্ছে, রায়গঞ্জ বিধানসভা থেকে বিজেপি পেয়েছে ৯৩,৪০২ টি ভোট। যেখানে তৃণমূল পেয়েছে মাত্র ৪৬,৬৬৩ ভোট। অন্যদিকে, রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে বিজেপি পেয়েছে ১,২৩,৫৬৮ ভোট।অন্যদিকে তৃণমূল পেয়েছে ৮৬,৬৩২ ভোট। আর এই ২ লোকসভা কেন্দ্রে যে ২ জন তৃণমূল প্রার্থীর কার্যত ভরাডুবি হয়েছে, ২ মাসের মধ্যে তাঁদেরকেই ফের টিকিট দিল দল। যদিও বনগাঁর পরাজিত তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে বাগদা বিধানসভা থেকে টিকিট দেয়নি দল। বদলে টিকিট দেওয়া হয়েছে ঠাকুরবাড়ির তরুণ প্রজন্মের সদস্য মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। তৃণমূের তরুণ তুর্কী, ঠাকুরবাড়ির নতুন মুখ মধুপর্ণা জানালেন , 'একদম হঠাৎ হয়ে গেছে। আমি তো জানতামই না নেম অ্যানাউন্স হবে। অ্যানাউন্স হওয়ার পর মায়ের কাছে ফোন আসছে যে নাকি টিকিট দিয়ে দিয়েছে'আগামী ১০ জুলাই এই ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ১৩ জুলাই ফল প্রকাশ হবে।  

    আরও পড়ুন : 

    দুর্যোগের আঁধার উত্তরে, তিস্তা নদীতে হলুদ সতর্কতা, বন্ধ কালিম্পংয়ে জাতীয় সড়ক

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget